Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

কৃষ্ণ সাগরে আটকে ১৩ জন ভারতীয় নাবিক

গত কয়েক মাসে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার একই রকম আতঙ্কের তালিকায় ইউক্রেন সংলগ্ন কৃষ্ণ সাগরও।

কৃষ্ণ সাগরে আটকে ১৩ জন ভারতীয় নাবিক
  • ২৯ জুলাই, ২০২৬ ১৩:৩৪
Prefer us on Google

কিয়েভ, ২৯ জুলাই: গত কয়েক মাসে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার একই রকম আতঙ্কের তালিকায় ইউক্রেন সংলগ্ন কৃষ্ণ সাগরও। ইউক্রেন - রাশিয়ার যুদ্ধ এখনো চলছে। আর তারই প্রভাব পড়েছে কৃষ্ণ সাগরে। এই সাগরের তীরবর্তী চার্নোমোরস্ক বন্দরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই বন্দরে কার্গো জাহাজ এমভি আমির ১ আটকে পড়েছে। এই জাহাজের ১৫ জন নাবিকের মধ্যে ১৩ জন নাবিক ভারতীয়। নাবিকদের সর্বভারতীয় সংগঠন ‘ফরোয়ার্ড সি মেন্স ইউনিয়ন অফ ইন্ডিয়া’ এই তথ্য জানিয়ে কৃষ্ণ সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছেন, বন্দরে আটকে থাকা কার্গো জাহাজটির চারপাশ দিয়ে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চলছে। যে কোনো মুহূর্তে জাহাজের উপর সরাসরি হামলার আশঙ্কা প্রকাশ করেছে এই সংগঠন। তারা ভারত সরকার, জাহাজের মালিকপক্ষ এবং যে দেশের পতাকাবাহী জাহাজটি সেই দেশের কর্তৃপক্ষের কাছে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।

Advertisement

প্রসঙ্গত সম্প্রতি ইউক্রেনের দক্ষিণ উপকূলের কাছে কৃষ্ণ সাগরে এর আগেও বাণিজ্যিক জাহাজ এমভি ওমোরফিতে  হামলার ঘটনা ঘটেছিল। আর সেই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এরপর ভারত গত সোমবার ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ করে। তারপর ফের আরেকটি জাহাজে ভারতীয় নাবিকদের আটকে পড়ার ঘটনা উদ্বেগে রেখেছে গোটা দেশকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ