Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

১ জুন থেকে ১২৫ দিনের কাজ শুরু বাংলায়

১ জুন থেকে বাংলায় চালু হবে আটকে থাকা ১২৫ দিনের কাজ। শুক্রবার বিধানসভায় স্পিকারের ঘরে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, বছর দু’য়েক আগে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সরকার রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিনিধি দল পাঠায়।

১ জুন থেকে ১২৫ দিনের কাজ শুরু বাংলায়
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১ জুন থেকে বাংলায় চালু হবে আটকে থাকা ১২৫ দিনের কাজ। শুক্রবার বিধানসভায় স্পিকারের ঘরে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, বছর দু’য়েক আগে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সরকার রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিনিধি দল পাঠায়। অভিযোগ, তৎকালীন রাজ্য সরকার সেন্ট্রাল টিমকে অসহযোগিতা করে। সরকারি টাকা নয়ছয়ের অভিযোগে ১২৫ দিনের টাকা বন্ধ করে দেয় নরেন্দ্র মোদি সরকার। যা নিয়ে কেন্দ্র-রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক সংঘাত চরমে উঠে। বিষয়টি গড়ায় আদালতে। যদিও তাতে সমস্যার সমাধান হয়নি। বাংলায় রাজনৈতিক পালা বদলের পর আটকে থাকা সেই কাজ শুরুর ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আদালতের নির্দেশে দুটি জেলায় এখনই তা শুরু করা যাবে না। বাকি জেলাতে চালু হয়ে যাবে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ