Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আবাসের টাকা ফেরালেন ১২ জন

বাড়ি তৈরির টাকা ফেরানোর প্রবণতা অব্যাহত। দক্ষিণ ২৪ পরগনায় আরও ১২ জন বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা প্রশাসনকে ফিরিয়ে দিয়েছেন।

আবাসের টাকা ফেরালেন ১২ জন
  • ১৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাড়ি তৈরির টাকা ফেরানোর প্রবণতা অব্যাহত। দক্ষিণ ২৪ পরগনায় আরও ১২ জন বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা প্রশাসনকে ফিরিয়ে দিয়েছেন। সব মিলিয়ে এখন এই সংখ্যা ৩৭-এ গিয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টাকা পাওয়ার পর দীর্ঘদিন উপভোক্তারা হাত গুটিয়ে বসেছিলেন। প্রশাসন থেকে বার বার চাপ দেওয়া হলেও তাঁরা নিজেদের অবস্থানে অনড় ছিলেন। অবশেষে ওই ব্যক্তিরা জানিয়ে দেন, তাঁরা বাড়ি করতে পারবেন না। এদিকে, এখনও জেলায় প্রায় আড়াই হাজারের মতো উপভোক্তা টাকা পেলেও ইমারতী দ্রব্য ও অন্যান্য সামগ্রী কেনেননি। তাঁরা আদৌ বাড়ি তৈরি করবেন কি না, সেটাও স্পষ্ট নয়। উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনায় এক লক্ষের বেশি উপভোক্তা দুই কিস্তির টাকা পেয়ে গিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ