সংবাদদাতা, উলুবেড়িয়া: বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ১২টি তিল কাছিমকে নিরাপদে জলাশয়ে ছাড়ল উদয়নারায়ণপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উদ্ধার হওয়া এই কাছিমগুলিকে জলাশয়ে ছাড়ার ব্যবস্থা করে দেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। সংগঠনের সদস্য তুষার পাঠক এবং অভীক হাজরা বলেন, গত কয়েকদিনে উদয়নারায়ণপুরের বিভিন্ন জায়গা থেকে এইসব তিল কাছিমকে উদ্ধার করা হয়। কিন্তু একসঙ্গে এতগুলি কাছিমকে পুর্নবাসন নিয়ে চিন্তায় পড়েন তাঁরা। তখন দ্বারস্থ হন বিধায়কের। - নিজস্ব চিত্র



