Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

১ হাজার রোবটিক সার্জারি!

১ হাজার টিরও অধিক সফল রোবটিক সার্জারি করল হাওড়ার নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতাল। হাসপাতালটিতে রোবটিক সার্জারির সূচনা হয়েছে মাত্র বছর দেড়েক আগে।

১ হাজার রোবটিক সার্জারি!
  • ৩১ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

১ হাজার টিরও অধিক সফল রোবটিক সার্জারি করল হাওড়ার নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতাল। হাসপাতালটিতে রোবটিক সার্জারির সূচনা হয়েছে মাত্র বছর দেড়েক আগে। এর মধ্যেই বিভিন্ন বিভাগ মিলিয়ে এক হাজারেরও বেশি রোবটিক সার্জারির মাইলস্টোন ছুঁয়ে ফেলল তারা। এমনটাই জানানো হয়েছে হাসপাতালের তরফে।  

Advertisement

প্রথমদিকে হাসপাতালে প্রস্টেট ও গাইনিকোলজিক্যাল ক্যান্সারের সার্জারিতে রোবটের ব্যবহার শুরু হয়। পরে রোগীদের মধ্যে ভালো সাড়া দেখে অন্যান্য বিভাগের সার্জারিতেও রোবটিক সার্জারি চালু হয়। এমনকী সম্প্রতি হার্টের বাইপাস সার্জারিও রোবোটিক পদ্ধতিতেই হয়েছে এই প্রতিষ্ঠানে। এই কৃতিত্বে স্বভাবতই খুশি হাসপাতালের রোবটিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ পার্থপ্রতিম সেন। তিনি জানিয়েছেন, ‘ক্যান্সারের সার্জারি দিয়ে শুরু হয়েছিল। তারপর নানারকম হার্নিয়া, গলব্লাডার ইত্যাদির রোবটিক অস্ত্রোপচার এখানে সফলভাবে করা হয়েছে। কোনও রোগীরই পরে কোনও জটিলতা তৈরি হয়নি। রোবটিক সার্জারির নানা বাড়তি সুবিধার জন্য বহু রোগীর পরিবারই ইদানীং এই সার্জারি বেছে নিচ্ছেন। ৮ থেকে ৯৫ বছর পর্যন্ত রোগীদের এই সার্জারির আওতায় আনা যায়।’ 
রোবটিক সার্জারিতে ব্যথা প্রায় হয় না বললেই চলে। রক্তপাতের পরিমাণও অনেক কম। ল্যাপেরোস্কোপি সার্জারিতেও রোগীর ব্যথা থাকে। তাই রোগীকে হাসপাতালে থাকতেও হয় এক-দেড়দিন। তারপর হেঁটেই তিনি বাড়ি ফিরতে পারেন। 
এছাড়া রোবটিক ক্যামেরাকে সাধারণ ল্যাপেরোস্কোপির ক্যামেরার চেয়ে ৪০ গুণ বেশি জুম করা সম্ভব! ফলে সূক্ষ্ম ও অনেকগুণ নিখুঁত অপারেশন সম্ভব হয়। এই কারণেই বাড়ছে রোবটিক সার্জারির চাহিদা। হাওড়া জেলার এই বেসরকারি হাসপাতালের রোবোটিক সার্জারির পরিসংখ্যান সে ইঙ্গিতই বহন করে।
লিখেছেন নিজস্ব প্রতিনিধি

Advertisement
সম্পর্কিত সংবাদ