Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলায় ফের চালু হতে চলেছে ১০০ দিনের কাজ

আগামী ১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু করতে হবে। কেন্দ্রীয় সরকারকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বাংলায় ফের চালু হতে চলেছে ১০০ দিনের কাজ
  • ১৮ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

কলকাতা: আগামী ১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু করতে হবে। কেন্দ্রীয় সরকারকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার উচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রয়োজনে এই প্রকল্পের কাজ শুরু করার জন্য যে কোনও শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। কিন্তু কাজ আটকে রাখা যাবে না।

Advertisement

২০১৬ সাল থেকে পরবর্তী ছ’বছরে রাজ্যের জন্য ১০০ দিনের কাজ প্রকল্প খাতে বরাদ্দ হয়েছিল ৫০ হাজার ৫৯৩ কোটি টাকা। যার মধ্যে অনিয়মের অভিযোগ উঠেছিল মাত্র ৯.২০ কোটি টাকার কাজ নিয়ে। এর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। সমস্ত তথ্য নথি সহ জমা পড়েছে গ্রামোন্নয়ন মন্ত্রকে। অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার পরেও রাজ্যে এই প্রকল্পে চালু করেনি কেন্দ্র।

১০০ দিনের কাজ প্রকল্পে রাজ্যে শেষ বরাদ্দ হয়েছে ২০২১-২২ আর্থিক বছরে । সেবার সংখ্যাটা ছিল ২৭ কোটি শ্রম দিবস। যার মধ্যে মজুরি বাবদ সাড়ে তিন হাজার কোটি টাকা কেন্দ্র দেয়নি। তার আগের বছর অর্থাৎ ২০২১-২১ অর্থবর্ষে  বরাদ্দ হয়েছিল ৪১ কোটি শ্রম দিবস। ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ আর্থিক বছর পর্যন্ত অন্তত ১ লক্ষ থেকে ১.২০ লক্ষ শ্রম দিবস বাংলার জন্য বরাদ্দ হওয়ার কথা ছিল।

বছরের পর বছর বাংলায় ১০০ দিনের কাজ বন্ধ পড়ে থাকায় অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। কোনও কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠাণ্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না বলে নির্দেশ দেয়ার সময় মন্তব্য করেন প্রধান বিচারপতি। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ, দুর্নীতি রোধে যে কোনও শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। এছাড়াও ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত আরোপ করতে পারবে মোদি সরকার। দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারি চালাতে পারবে তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ