Bartaman Logo
১০ জুন, ২০২৬

অপারেশন সিন্দুর: ভারতীয় সেনার প্রত্যাঘাতে নিকেশ মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য

অপারেশন সিন্দুর: ভারতীয় সেনার প্রত্যাঘাতে নিকেশ মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য
  • ৭ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: অপারেশন সিন্দুরে বিরাট সাফল্য সেনার। ভারতীয় বাহিনীর প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে গুঁড়িয়ে গিয়েছে ৯টি জঙ্গিঘাঁটি। সূত্রের খবর, এই প্রত্ত্যুত্তরে নিকেশে হয়েছে জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজাহারের পরিবারের ১০ সদস্য। এছাড়াও, তার ৪ সহযোগীও হামলার জেরে নিহত হয়েছে বলে জানা গিয়েছে। জয়েশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার নিজেই এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। 

Advertisement

সূত্রের দাবি, জয়েশ-ই-মহম্মদের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে মাসুদ আজাহারের পরিবারের মৃতদের মধ্যে তার বড় বোন নিহত হয়েছে। এছাড়াও, বেশ কিছু মহিলা ও শিশু আহত হয়েছে। সূত্রের খবর, আজ বুধবার মাসুদ আজাহারের নিহত পরিবারের সদস্যদের শেষকৃত্য সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনা। স্থল, বায়ু ও নৌসেনার মিলিত এই অভিযানেরই নাম দেওয়া হয়েছে সিঁদুর। ২৫ মিনিটের অপারেশনে মোট ২৪টি স্ট্রাইক করে ভারতীয় সেনা। যার জেরে তছনছ জঙ্গি শিবির। আর আতঙ্কে কাঁপছে পাকিস্তান।

Advertisement
সম্পর্কিত সংবাদ