Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উপকৃত ১০ লক্ষ, অভিষেকের সেবাশ্রয় মেগা ক্যাম্প: ৪৩০ জনকে চশমা

প্রথম পর্যায়ে ডায়মন্ডহারবার লোকসভা আসনের সাতটি বিধানসভা কেন্দ্রে সম্পন্ন হয়েছে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির।

উপকৃত ১০ লক্ষ, অভিষেকের সেবাশ্রয় মেগা ক্যাম্প: ৪৩০ জনকে চশমা
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম পর্যায়ে ডায়মন্ডহারবার লোকসভা আসনের সাতটি বিধানসভা কেন্দ্রে সম্পন্ন হয়েছে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির। দ্বিতীয় পর্যায়ে রবিবার থেকে শুরু হয়েছে সেবাশ্রয়ের মেগা ক্যাম্প। এটি চলবে ২০ মার্চ পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের কর্মসূচিতে ডায়মন্ডবারবার লোকসভা আসনের সাতটি বিধানসভা কেন্দ্রে একযোগে শিবির চলছে। সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন বহু মানুষ। ওইসঙ্গে ওষুধও বিতরণ করা হচ্ছে। রবিবার ৪৩০ জনকে চশমা দেওয়া হয়েছে। এছাড়া প্রথম পর্যায়ে যাঁরা শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন, তাঁরাও দ্বিতীয় পর্যায়ের শিবিরে এসে চিকিৎসকদের পরামর্শ নিয়ে যাচ্ছেন। যে সমস্ত মানুষের চোখের সমস্যা রয়েছে, তাঁদের প্রতি বিশেষ নজর দিয়েছে সেবাশ্রয়। অসংখ্য মানুষের ছানি অপারেশন হয়েছে সেবাশ্রয় শিবিরের মধ্যে দিয়ে। সেবাশ্রয় শিবিরের কাণ্ডারী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, সাধারণ মানুষের চোখের সমস্যা যাতে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। কোনও স্বপ্ন যাতে ঝাপসা না থাকে, তা নিশ্চিত করতেই দৃষ্টিশক্তির বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। ভারতে ২৭ লক্ষ মানুষের দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে। ডায়মন্ডহারবারের মানুষের চোখের সমস্যার সমাধানে আমাদের প্রয়াস জারি থাকবে। প্রসঙ্গত, গত ২ জানুয়ারি থেকে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে অভিষেকের উদ্যোগে চলছে সেবাশ্রয় শিবির। তাতে রবিবার পর্যন্ত ১০ লক্ষ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। রবিবার শুধু একদিনে ডায়মন্ডহারবারের মেগা ক্যাম্পে হাজির হয়েছিলেন ৩৫ হাজার মানুষ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ