Bartaman Logo
৯ জুন, ২০২৬

ছত্তিশগড়: বিদ্যুৎকেন্দ্রে বয়লারে বিস্ফোরণ, মৃত ১০

ছত্তিশগড়ে শক্তি জেলার এক বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে আতঙ্ক ছড়াল এলাকায়। ঘটনায় ১০ জন শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে।

ছত্তিশগড়: বিদ্যুৎকেন্দ্রে বয়লারে বিস্ফোরণ, মৃত ১০
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রায়পুর: ছত্তিশগড়ে শক্তি জেলার এক বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে আতঙ্ক ছড়াল এলাকায়। ঘটনায় ১০ জন শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। জখম অন্তত ৪০ জন। মঙ্গলবার দুপুরে সিংঘিতারাই গ্রামে বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, তিনজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ যায় আরও সাত জনের। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আশপাশের এলাকা থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়। তবে পুলিশের অনুমান, এখনও অনেকে বিদ্যুৎকেন্দ্রের ভিতরে আটকে রয়েছেন। ধ্বংসস্তূপের নীচে কেউ চাপা পড়ে আছেন কি না, খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাঁই নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। 

Advertisement

তিনি জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সিংঘিতারাই ইউনিটের একটি বয়লার অংশে দুর্ঘটনাটি ঘটে। আহতদের চিকিৎসায় খামতি থাকবে না। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।

সম্পর্কিত সংবাদ