Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়জোড়ায় যাত্রীবাহী বাস উল্টে জখম ১০

শুক্রবার সকালে বড়জোড়ায় যাত্রীবাহী বাস উল্টে ১০জন জখম হন। এদিন সকাল ৬টা নাগাদ বড়জোড়া থানার হাটআশুরিয়া মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বড়জোড়ায় যাত্রীবাহী বাস উল্টে জখম ১০
  • ২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শুক্রবার সকালে বড়জোড়ায় যাত্রীবাহী বাস উল্টে ১০জন জখম হন। এদিন সকাল ৬টা নাগাদ বড়জোড়া থানার হাটআশুরিয়া মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বিষ্ণুপুর-দুর্গাপুর রুটের বাসটি বেলিয়াতোড় থেকে বড়জোড়ার দিকে যাচ্ছিল। বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় এক বাইক আরোহী বাসের সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার পাশে বাসটি উল্টে যায়। পুলিস ও স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। পুলিস দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করেছে। চালক পলাতক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ