Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তর ২৪ পরগনায় বিলি হবে ১ লক্ষ ২০ হাজার গাছের চারা

উত্তর ২৪ পরগনায় বিলি হবে ১ লক্ষ ২০ হাজার গাছের চারা
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: চলতি অর্থবর্ষে উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে ১ লক্ষ ২০ হাজার চারাগাছ বিলি করবে বনদপ্তর। বুধবার বনমহোৎসবে এই ঘোষণা করল জেলা প্রশাসন। বুধবার জেলা সদর শহরের পূর্ব বারাসত স্কুলে হয় বনমহোৎসব। এই উপলক্ষ্যে এদিন দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। তাতে স্কুলের পড়ুয়ারা পা মেলায়। ছিলেন জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, সভাধিপতি নারায়ণ গোস্বামী, ডিএফও অভিজিৎ কর, বন ও ভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ প্রমুখ। ডিএফও অভিজিৎবাবু বলেন, জেলার গ্রামীণ এলাকায় জনপিছু পাঁচটি করে চারাগাছ বিলি করা হবে। আর শহরের ক্ষেত্রে জনপিছু দু’টি করে গাছ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও স্কুল, কলেজ সহ অন্যান্য সংস্থা তাদের চাহিদা অনুযায়ী জেলা বনদপ্তরের কাছে আবেদন করলে চারাগাছ তুলে দেওয়া হবে। এবছর জেলায় মোট ১ লক্ষ ২০ হাজার চারা গাছ বিলি করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ