Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দুই বাইকের সংঘর্ষে মৃত ১

দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক আরোহীর। গুরুতর আহত আরও দু’জন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার মাঝ রাতে  উলুবেড়িয়া থানার ওটি রোডের উপর গোরুহাটা মোড়ে।

দুই বাইকের সংঘর্ষে মৃত ১
  • ১৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক আরোহীর। গুরুতর আহত আরও দু’জন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার মাঝ রাতে  উলুবেড়িয়া থানার ওটি রোডের উপর গোরুহাটা মোড়ে। মৃতের নাম ঋজু শী (১৫)। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঋজুকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত চিরঞ্জিত কয়াল ও রাহুল মণ্ডলকে কলকাতা স্থানান্তরিত করা হয়। উলুবেড়িয়ায় থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।

Advertisement

বুধবার রাতে রিজু সহ তিনজন বাইকে চেপে ৫৮ গেটের দিক থেকে কাটিলায় নিজেদের বাড়ি যাচ্ছিল। অন্যদিকে, উলুবেড়িয়ায় এক রোগীকে হাসপাতালে ভর্তি করে উলুবেড়িয়া থানা এলাকার ভেকুটালে বাড়ি ফিরছিল দুই বাইক আরোহী। গোরুহাটা মোড়ের কাছে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হয় তিনজন। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে ঋজুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ