Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে ২৬ দিনে ১ কোটি মানুষ! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

মাত্র ২৬ দিনেই এক কোটি মানুষের ঢল নামল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে।

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’  শিবিরে ২৬ দিনে ১ কোটি মানুষ! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
  • ৩০ আগস্ট, ২০২৫ ১৪:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র ২৬ দিনেই এক কোটি মানুষের ঢল নামল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে। তৃণমূল স্তরের নানা সমস্যার সমাধানে গত ২ আগস্ট থেকে বুথভিত্তিক এই শিবির চালু করেছে রাজ্য। প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা ব্যয়ে উন্নত পরিষেবা সুনিশ্চ করবে রাজ্য। কোন এলাকায় কী কাজ হবে, তা ঠিক করছেন এলাকার সাধারণ মানুষই। 

Advertisement

ইতিমধ্যে, ১৪,৫০০টি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মোট ২৭ হাজার ক্যাম্প আয়োজন করার টার্গেট নিয়েছে রাজ্য। 
শুক্রবার রাজ্যের এই সাফল্যের কথা তুলে ধরে এক্স হ্যান্ডেলে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সমাজ মাধ্যমে তিনি আরও জানান, ‘আমরা রাজ্যের প্রতিটি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর। যেকোনও সমস্যার সমাধান করে একেবারে তৃণমূল স্তরে দ্রুত জনকল্যাণমূলক সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’ 
এদিন সমাজ মাধ্যমে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নিয়ে একটি অ্যানিমেশন ভিডিয়ো দেন মুখ্যমন্ত্রী। তাতে কীভাবে এই কর্মসূচির মাধ্যমে মানুষের মুখে হাসি ফুটছে তা তুলে ধরা হয়েছে। দেশে প্রথমবার এমন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। দেশকে পরিষেবা প্রদানের ক্ষেত্রে এই উদ্যোগ নয়া দিশা দেখাবে বলেও দাবি রাজ্যের।

Advertisement
সম্পর্কিত সংবাদ