Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১

বারাসত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল।

প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল। বারাসত থানার পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ফারুক মণ্ডল। বাড়ি দত্তপুকুরে। তাঁর কাছ থেকে একটি দেশি ওয়ান শটার ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

বারাসত পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের নয়নকানন এলাকার বাসিন্দা প্রাক্তন চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়। তাঁর স্ত্রী পম্পি মুখোপাধ্যায়ও তৃণমূলের কাউন্সিলার। সোমবার রাতে অশনিবাবুর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিলেন ফারুক। খবর পেয়ে এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, আগে ডাকাতি, অস্ত্র আইন সহ পকসো ধারায় ফারুক গ্রেপ্তার হয়েছিলেন। জেলও খেটেছেন। তিনি পুলিশের খাতায় দাগী আসামী।
এনিয়ে প্রাক্তন চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, আগে ড্রাগ মাফিয়াদের বাড়বাড়ন্ত নিয়ে প্রতিবাদ করায় দুষ্কৃতীদের রোষের মুখে পড়তে হয়েছিল আমাকে। ২০১৪ সালে আমার বাড়ি লক্ষ্য করে বোমাও ছোঁড়া হয়। এক্ষেত্রে আমাকে টার্গেট করা হয়েছিল কি না, বলতে পারব না। পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে। এনিয়ে বারাসত পুলিশ জেলার সুপার প্রিয়ব্রত রায় বলেন, সূত্র মারফত খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশকে দেখে ওই দুষ্কৃতী পালানোর চেষ্টা করেন। বারাসত তিতুমীর বাসস্ট্যান্ডের দিকে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ধৃত। আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এল বা কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে হাবড়ায় একটি রিভলবার, এক রাউন্ড কার্তুজ সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ