Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মহেশতলায় ট্রাফিক পুলিসকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

কর্তব্যরত ট্রাফিক পুলিসের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে মারধর ও গালিগালাজ এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মহেশতলা থানা।

মহেশতলায় ট্রাফিক পুলিসকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: কর্তব্যরত ট্রাফিক পুলিসের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে মারধর ও গালিগালাজ এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মহেশতলা থানা। ঘটনাটি ঘটেছে বজবজ ট্রাঙ্ক রোডের ডাকঘর মোড়ে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ডাকঘর মোড়ে ট্রাফিকের ডিউটি করছিলেন এএসআই গৌড়চন্দ্র সরকার। তখন ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বনাথ নায়েক মদ্যপ অবস্হায় পুলিসকে গালিগালাজ করতে থাকে। ট্রাফিকের কিয়স্কও ভাঙচুর করে। সেই সময় ওই এ এসআই সংশ্লিষ্ট ব্যক্তিকে চলে যেতে বলেন। কিন্ত তাতে আরও খেপে যান তিনি। এএসআই গৌড়বাবুর উপর চড়াও হন। গালিগালাজ ও গায়ে হাত তোলেন। খবর পেয়ে মহেশতলার থানার পুলিস গিয়ে ওই ব্যক্তিকে আটক করে। এরপর এএসআই-এর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ