কেন্দ্রপাড়া: ফের ওড়িশা। আবার এক তরুণী গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন। বুধবার কেন্দ্রপাড়া জেলায় এই ঘটনা ঘটে। গত ১২ জুলাই থেকে এই নিয়ে এটি তৃতীয় ঘটনা। জানা গিয়েছে, কাথিয়াপাড়া গ্রামে বুধবার সকালে ২০ বছরের ওই তরুণী গায়ে আগুন দেন। পুলিস জানিয়েছে, এক যুবকের সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই যুবক তাঁকে ব্ল্যাকমেল করছিলেন। সেই অবসাদেই ওই তরুণী আত্মঘাতী হন। মৃতার বাবা অভিযোগ করেন, ছ’মাস আগেই ব্ল্যাকমেলের ব্যাপারে পুলিসে অভিযোগ করা হয়েছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কেন্দ্রপাড়ার পুলিস সুপার সিদ্ধার্থ কাটারিয়া জানান, গোটা ঘটনার তদন্ত করা হবে।



