Bartaman Logo
১০ জুন, ২০২৬

২ যুবককে পিটিয়ে খুন

২ যুবককে পিটিয়ে খুন
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
রাঁচি: ছাগল চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে মারল গ্রামবাসীরা। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জোরসা গ্রামে। পুলিস জানিয়েছে, মৃত দুই যুবকের নাম কুশক বেহেরা ও ভোলানাথ মাহাত। চাকুলিয়ার জিরাপাড়া গ্রামের বাসিন্দা দু’জনেই। এদিন ভোরে তাঁরা জোরসা গ্রামের একটি ঘর থেকে ছাগল চুরির চেষ্টা করছিলেন। তিনটি ছাগলের গলায় দড়ি বাঁধার চেষ্টা করতেই সেগুলি চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় বাড়ির মালিক হরগোবিন্দ নায়েকের। বাইরে বেরিয়ে তিনি দেখেন, বাইকে বেঁধে ছাগলগুলি চুরির চেষ্টা করছে ওই দুই যুবক। তাঁদের ধরে ফেলেন বাড়ির মালিক। জড়ো হন গ্রামবাসীরা। দুই যুবককে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ