Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

চর্চাগোষ্ঠী বৈঠক

দীর্ঘদিন ধরে হিন্দুস্তানি মার্গ সঙ্গীত অনুসারী বেহালা বাদনশৈলীর প্রচার ও প্রসারে নানারকম উদ্যোগ নিয়েছে দ্য ভি জি যোগ ফাউন্ডেশন।

চর্চাগোষ্ঠী বৈঠক
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দীর্ঘদিন ধরে হিন্দুস্তানি মার্গ সঙ্গীত অনুসারী বেহালা বাদনশৈলীর প্রচার ও প্রসারে নানারকম উদ্যোগ নিয়েছে দ্য ভি জি যোগ ফাউন্ডেশন। সম্প্রতি তারা ‘চর্চাগোষ্ঠী বৈঠক’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে। ডোভার লেন মিউজিক কনফারেন্স এবং অ্যাকাডেমির সঙ্গে জোট বেঁধে ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে সংস্থার যুগ্ম সম্পাদক শুভব্রত ঘোষ বলেন, ‘ভারতীয় মার্গ সঙ্গীতের জগতে বেহালাবাদনে পণ্ডিত ভিজি যোগ একজন পথিকৃৎ ছিলেন। ডোভার লেন মিউজিকের সঙ্গে তাঁর বহুদিনের যোগাযোগ ছিল। তাই ফাউন্ডেশনের এই প্রয়াসে আমরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছি।’ এরপর মাইহার ঘরানার প্রখ্যাত বেহালাবাদক ইন্দ্রদীপ ঘোষ রাগ ইমন-এর চলন ও পরিবেশন পদ্ধতি উপস্থাপন করেন। তাঁর নিখুঁত পরিবেশনা ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ উপস্থিত দর্শকদের উপভোগ্য হয়ে ওঠে। সবশেষে শিল্পী রাগ মিশ্র কাফির উপর একটি ধুন বাজিয়ে শোনান। তবলায় রবীন চক্রবর্তীর নিপুণ সঙ্গত সন্ধ্যাটিকে মনোমুগ্ধকর করে তোলে। উপস্থিত ছিলেন কলকাতা চ্যাপ্টারের সম্পাদক অনিন্দ্য ভট্টাচার্য।

Advertisement

কলি ঘোষ

Advertisement
সম্পর্কিত সংবাদ