Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শহরে শীতের আমেজ, তিনদিনে নামল ৫ ডিগ্রি

উত্তুরে হাওয়া সক্রিয় হ঩তেই শহরে শীতের আমেজ। গত তিনদিনে পারদ নামল ৫ ডিগ্রি। আপাতত আগামী দিন সাতেক শীতের এই আমেজ থাকবে বলে আশাবাদী আবহাওয়াবিদরা।

শহরে শীতের আমেজ, তিনদিনে নামল ৫ ডিগ্রি
  • ৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তুরে হাওয়া সক্রিয় হ঩তেই শহরে শীতের আমেজ। গত তিনদিনে পারদ নামল ৫ ডিগ্রি। আপাতত আগামী দিন সাতেক শীতের এই আমেজ থাকবে বলে আশাবাদী আবহাওয়াবিদরা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃহস্পতিবার ছিল চলতি শীতের মরশুমের শীতলতম দিন। আজ, শুক্রবার দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকবে।

Advertisement

এদিন গোটা রাজ্যের সমতল এলাকার মধ্যে শীতলতম স্থান ছিল বীরভূমের শ্রীনিকেতন (১০.৮ ডিগ্রি), যা সেখানকার স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ৩.১ ডিগ্রি কম। উত্তরবঙ্গের সমতল এলাকায় শীতলতম ছিল আলিপুরদুয়ার (১২ ডিগ্রি)। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৭.৭ ডিগ্রি। এদিন তা আরও কমে হয় ১৫.৬ ডিগ্রি। এই সময়ের স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রাও (২৫.৭ ডিগ্রি) কিছুটা কমেছে। এবারের শীত মরশুমে এই প্রথম কলকাতায় পারদ ১৬ ডিগ্রির নীচে নামল। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আজ শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশপাশে থাকতে পারে। তা আরও কমার সম্ভাবনা আপাতত নেই। 
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তুরে হাওয়ার দাপটে শনিবার পর্যন্ত ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহ চলবে। এর প্রভাবে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রভৃতি জেলায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২-১৩ ডিগ্রির আশপাশে। কলকাতার কাছাকাছি এলাকার মধ্যে কল্যাণী (১১.৬ ডিগ্রি) শীতলতম। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫ ডিগ্রি। তরা‌ই-ডুয়ার্স এলাকা ও দুই দিনাজপুর জেলায় তা ছিল মোটামুটি ১২-১৩ ডিগ্রি। আবহাওয়া আপাতত পরিষ্কার থাকবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ