Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আর্থিক দুর্নীতি মামলা থেকে ধৃতদের অব্যাহতি মিলবে কি? রায় আগামী ১৮ জুন

আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচ অভিযুক্ত। তা নিয়ে অভিযুক্ত পক্ষ ও মামলার তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সওয়ালপর্ব অবশেষে শেষ হল।

আর্থিক দুর্নীতি মামলা থেকে ধৃতদের অব্যাহতি মিলবে কি? রায় আগামী ১৮ জুন
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচ অভিযুক্ত। তা নিয়ে অভিযুক্ত পক্ষ ও মামলার তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সওয়ালপর্ব অবশেষে শেষ হল। মঙ্গলবার ধৃতদের তরফে কৌঁসুলিরা আদালতে দাবি করেন, এই মামলায় তাঁদের মক্কেলের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া কোনওমতেই চলতে পারে না। তাঁদের মামলা থেকে রেহাই দেওয়া হোক। তাঁদের বক্তব্য, সিবিআই এখনও আদালতে বলে চলেছে, মামলার কিছু বিষয় নিয়ে তদন্ত চলছে। তাহলে আমাদের প্রশ্ন, এখনও যদি তদন্ত চলে, তাহলে আইনের বিধান অনুসারে এই মামলায় চার্জ গঠন কোনও মতেই সম্ভব নয়। এই মামলায় ধৃত ডাক্তার আশিস পাণ্ডের কৌঁসুলি এদিন দাবি করেন, সিবিআই যে ধারায় তাঁর মক্কেলের বিরুদ্ধে মামলা করেছে, তা আইনসিদ্ধ নয়। যদিও সিবিআইয়ের কৌঁসুলি আদালতে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চালানোর জন্য যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। অভিযুক্ত পক্ষের দাবি ঠিক নয়। উভয় পক্ষের বক্তব্য শেষে এদিন আলিপুরের সিবিআই আদালতের বিচারক সুজিতকুমার ঝা এ বিষয়ে রায়দানের দিন ধার্য করছেন আগামী ১৮ জুন।                                                      

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ