Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দীঘার জগন্নাথ মন্দির কেন ‘ধাম’? আপত্তি মামলা খারিজ হাইকোর্টে

দীঘার জগন্নাথ মন্দির নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মামলাটি দায়ের করা হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের তরফে।

দীঘার জগন্নাথ মন্দির কেন ‘ধাম’?  আপত্তি মামলা খারিজ হাইকোর্টে
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: দীঘার জগন্নাথ মন্দির নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মামলাটি দায়ের করা হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের তরফে। তাদের বক্তব্য ছিল, কেন জগন্নাথ ‘ধাম’ এই শব্দটি ব্যবহার করা হবে? ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ অভিযোগের সপক্ষে বিশ্ব হিন্দু পরিষদকে নথি দাখিলের একাধিক সুযোগ দিয়েছিল। কিন্তু কিন্তু কোনওবারই নথি দাখিল করতে পারেনি বিশ্ব হিন্দু পরিষদ। বিরক্ত হয়ে হাইকোর্ট মামলাটি খারিজই করে দেয়।

Advertisement

মঙ্গলবার ছিল এই মামলার শুনানি। মামলাকারীর আবেদনের ভিত্তিতেই নথি জমা দেওয়ার শেষদিন হিসেবে এই দিনটি ধার্য করে হাইকোর্ট। কিন্তু এদিনও নথি জমা করতে পারেনি বিশ্ব হিন্দু পরিষদ। তাতে বিরক্ত হন বিচারপতি পাল। তাঁর পর্যবেক্ষণ, অতিরিক্ত নথি দাখিল করার সুযোগ দেওয়া হলেও তা করা দাখিল হয়নি। আর কতবার নথি দাখিল করার জন্য ‘শেষ’ সুযোগ দেওয়া হবে? বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘শেষ’ শব্দটি বারবার ব্যবহৃত হলে গুরুত্ব হারাবে, তার কোনও প্রাসঙ্গিকতাই থাকবে না। এরপরই মামলাটি খারিজ করে দেয় বেঞ্চ।

Advertisement
সম্পর্কিত সংবাদ