Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

‘সংগীত জগৎ পিতৃতান্ত্রিক’, কেন বললেন শ্রেয়া

সংগীত জগতে মহিলা ও পুরুষদের মধ্যে বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল। নারী দিবসে প্রকাশ্যে এসেছে শ্রেয়ার এক সাক্ষাৎকার। সেখানে গায়িকা বলেছেন, ‘সমাজব্যবস্থার আসল চেহারা সংগীতজগতেও ফুটে ওঠে।

‘সংগীত জগৎ পিতৃতান্ত্রিক’, কেন বললেন শ্রেয়া
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 সংগীত জগতে মহিলা ও পুরুষদের মধ্যে বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল। নারী দিবসে প্রকাশ্যে এসেছে শ্রেয়ার এক সাক্ষাৎকার। সেখানে গায়িকা বলেছেন, ‘সমাজব্যবস্থার আসল চেহারা সংগীতজগতেও ফুটে ওঠে। সংগীত জগৎও পিতৃতান্ত্রিক’। কেন এমন বক্তব্য গায়িকার? তাঁর ব্যাখ্যা, ‘সেরা ৫০টি গানের মধ্যে হয়তো মাত্র ৬-৭টি মহিলাদের গাওয়া। বাকিগুলি পুরুষ শিল্পীর গাওয়া গান। এটাই নাকি সমতা। আগে অবশ্য আমাদের দেশে এমন পরিস্থিতি ছিল না। 

Advertisement

যত দিন যাচ্ছে, এই বৈষম্য ততই বাড়ছে।’ শ্রেয়ার দাবি, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলের সময় লিঙ্গবৈষম্য তুলনামূলক কম ছিল। এই পরিস্থিতির বদল আসবে বলে আশাবাদী শ্রেয়া।  

Advertisement
সম্পর্কিত সংবাদ