Bartaman Logo
৯ জুন, ২০২৬

উপযুক্ত সময় আসবে কবে? রাজ্য মর্যাদা নিয়ে কেন্দ্রকে প্রশ্ন ওমরের

জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার উপযুক্ত সময় কবে? কেন্দ্রের কাছে এই প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সম্প্রতি শ্রীনগরে আয়োজিত এক জনসভায় ওমর বলেন, ‘কেন্দ্র বলছে, উপযুক্ত সময়ে রাজ্যের মর্যাদা ফেরানো হবে।

উপযুক্ত সময় আসবে কবে? রাজ্য মর্যাদা নিয়ে কেন্দ্রকে প্রশ্ন ওমরের
  • ২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার উপযুক্ত সময় কবে? কেন্দ্রের কাছে এই প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সম্প্রতি শ্রীনগরে আয়োজিত এক জনসভায় ওমর বলেন, ‘কেন্দ্র বলছে, উপযুক্ত সময়ে রাজ্যের মর্যাদা ফেরানো হবে। কিন্তু সেই উপযুক্ত সময় নির্ধারণের মানদণ্ড কী? কতদিন অপেক্ষা করব?’  তিনি জানান, সুপ্রিম কোর্ট, সংসদে জম্মু ও কাশ্মীরের জনগণকে নানা প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। তবে তা এখনও পূরণ হয়নি। কেন্দ্র কি রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে ভয় পাচ্ছে? তাঁর প্রশ্ন, প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তা পূরণ করা হবে না কেন? 

Advertisement

এর আগে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছিলেন, রাজ্যের মর্যাদা সঠিক সময়ে ফেরানো হবে। এরই প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস, বিজেপি, পিডিপি— সবাই ভোট চেয়েছিল রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছিল। এখন বলা হচ্ছে আরও অপেক্ষা করতে হবে। কিন্তু আর কতদিন?’ মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই তিনি রাজ্যের মর্যাদা দ্রুত ফেরানোর দাবিতে প্রস্তাব পাশ করেছিলেন ওমর। সেই প্রস্তাব প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেন্দ্রের শীর্ষ নেতাদের পাঠানো হয়েছিল। কিন্তু পুরো বিষয়টিতে কোনও অগ্রগতি নেই বলে আক্ষেপ প্রকাশ করেছেন ওমর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ