Bartaman Logo
৯ জুন, ২০২৬

ডিএমকের ছাড়া আসন থেকেই রাজ্যসভায় প্রার্থী হলেন বর্ষীয়ান অভিনেতা কমল হাসান

তারপরেই জানা যায়, ডিএমকের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হচ্ছেন বর্ষীয়ান অভিনেতা তথা মক্কল নীধি মইয়ামের প্রধান কমল হাসান।

ডিএমকের ছাড়া আসন থেকেই রাজ্যসভায় প্রার্থী হলেন বর্ষীয়ান অভিনেতা কমল হাসান
  • ২৮ মে, ২০২৫ ১৪:০৫
Prefer us on Google

চেন্নাই, ২৮ মে: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস জোটকে সমর্থন জানিয়েছিল অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসানের দল মক্কল নীধি মইয়াম। গত লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে কোনও প্রার্থীই দেয়নি তাঁর দল। এবার উপহারস্বরূপ কমল হাসানের দলকে আসন্ন রাজ্যসভার নির্বাচনে একটি আসন ছেড়ে দিল তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। আজ, বুধবার ডিএমকের তরফে জানানো হয়েছে, তাঁদের দল থেকে পি উইলসন, আর শিবালিঙ্গম ও রোকিয়া মালিককে রাজ্যসভার তিনটি আসনে প্রার্থী করা হচ্ছে। একটি আসন ছেড়ে দেওয়া হচ্ছে মক্কল নীধি মইয়ামের জন্য।

Advertisement

তারপরেই জানা যায়, ডিএমকের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হচ্ছেন বর্ষীয়ান অভিনেতা তথা মক্কল নীধি মইয়ামের প্রধান কমল হাসান। দলের তরফে তাঁকে ওই আসনে প্রার্থী করার জন্য একটি প্রস্তাবও পাস করা হয়েছে। সূত্রের খবর, রাজ্যসভায় কমল হাসানের প্রবেশ শুধুমাত্র সময়ের অপেক্ষা।  তামিলনাড়ু থেকে চলতি মাসেই রাজ্যসভার ছটি আসন ফাঁকা হচ্ছে। ওই আসনগুলিতে আগামী ১৯ জুন নির্বাচন রয়েছে। তারই প্রার্থী এদিন ঘোষণা করেছে স্ট্যালিনের দল। বর্তমানে ওই ছয় আসনের মধ্যে ডিএমকের দখলে রয়েছে তিনটি, এআইএডিএমকে, পিএমকে, এমডিএমকের হাতে রয়েছে একটি করে আসন।

জানা গিয়েছে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে ডিএমকে-কংগ্রেস জোটকে তামিলনাড়ুতে সমর্থন করার বিনিময়ে রাজ্যসভার প্রার্থীপদ চেয়েছিলেন কমল হাসান। তাঁকে রাজ্যসভার একটি আসন ছাড়ার কথা তখনই জানিয়ে দিয়েছিলেন ডিএমকে সুপ্রিমো স্ট্যালিন। সেইমতো আজ, বুধবার আনুষ্ঠানিক ঘোষণা করেছে ডিএমকে। 

সম্পর্কিত সংবাদ