Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ রায়দান, মন্ত্রী চন্দ্রনাথকে হেপাজতে পেতে আর্জি ইডির

নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সাতদিনের হেপাজতে পেতে আদালতে আবেদন জানিয়েছিল ইডি। কলকাতার বিচারভবনের ইডির বিশেষ আদালতে এ নিয়ে মঙ্গলবার রায়দানের দিন ধার্য ছিল।

আজ রায়দান, মন্ত্রী চন্দ্রনাথকে হেপাজতে পেতে  আর্জি ইডির
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সাতদিনের হেপাজতে পেতে আদালতে আবেদন জানিয়েছিল ইডি। কলকাতার বিচারভবনের ইডির বিশেষ আদালতে এ নিয়ে মঙ্গলবার রায়দানের দিন ধার্য ছিল। কিন্তু এদিন এই রায়দান মুলতুবি থাকে। আজ, বুধবার দুপুরে ওই রায়দান হবে বলে আদালত সূত্রের খবর। গত শনিবার কলকাতার ইডির বিশেষ আদালতে কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থার তরফে ওই আর্জি নিয়ে দীর্ঘ শুনানি হয়। যদিও ওই আর্জির বিরোধিতা করেন অভিযুক্ত কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীর আইনজীবীরা। উভয় পক্ষের দীর্ঘ শুনানির শেষে বিচারক এ নিয়ে রায়দানের দিন ঘোষণা করেন মঙ্গলবার। কিন্তু এদিন এই রায়দান ফের পিছিয়ে যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ