Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

তেলের ভাণ্ডার বেসরকারি সংস্থার জন্য খুলে দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

রাতারাতি মাদুরোকে বন্দি করে আমেরিকায় উড়িয়ে নিয়ে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদক সন্ত্রাসকে ঢাল করে ভেনেজুয়েলায় সুশাসনের ঢাক পেটালেও ট্রাম্পের মূল লক্ষ্য যে তেলের ভাণ্ডার, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে।

তেলের ভাণ্ডার বেসরকারি সংস্থার জন্য খুলে দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

কারাকাস: রাতারাতি মাদুরোকে বন্দি করে আমেরিকায় উড়িয়ে নিয়ে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদক সন্ত্রাসকে ঢাল করে ভেনেজুয়েলায় সুশাসনের ঢাক পেটালেও ট্রাম্পের মূল লক্ষ্য যে তেলের ভাণ্ডার, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। ট্রাম্পের সেই কাজই যেন আরও সহজ করে দিলেন ভেনেজুয়েলার কার্যনির্বাহী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বৃহস্পতিবার দেশের তেল শিল্পের সংস্কার সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন তিনি। এর জেরে ভেনেজুয়েলার তেলের উপর দীর্ঘদিনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল হয়ে গেল। এবার এই ক্ষেত্রটিরও বেসকারিকরণ হল। আইনে স্বাক্ষরের পর রদ্রিগেজের বক্তব্য, ‘আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবছি। আমাদের সন্তানদের একটা নতুন ভেনেজুয়েলা উপহার দেওয়ার কথা ভাবছি। সেইসূত্রেই এই পদক্ষেপ।’ জানা গিয়েছে, বৃহস্পতিবারই প্রেসিডেন্ট ট্রাম্প ও বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছিলেন রদ্রিগেজ। বিশেষজ্ঞদের দাবি, এই পুরো বিষয়টির নেপথ্যে ডোনাল্ড ট্রাম্প। নয়া আইন অনুযায়ী, এবার থেকে তেল উৎপাদন, পরিশোধন ও বিক্রিতে বেসরকারি সংস্থাগুলির সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ