Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিটি কলেজের সঙ্গে যুক্ত হল উলুবেড়িয়ার ট্রাঙ্ক রোড থিয়েটার

রাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলকাতার সিটি কলেজের সঙ্গে যুক্ত হল উলুবেড়িয়ার ট্রাঙ্ক রোড থিয়েটার

সিটি কলেজের সঙ্গে যুক্ত হল উলুবেড়িয়ার ট্রাঙ্ক রোড থিয়েটার
  • ২০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলকাতার সিটি কলেজের সঙ্গে যুক্ত হল উলুবেড়িয়ার ট্রাঙ্ক রোড থিয়েটার। এবার গ্রীষ্মাবকাশে এই কলেজে পাঠরত ছাত্রছাত্রীদের নাটক বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে ট্রাঙ্ক রোড থিয়েটার। সিটি কলেজের বাংলা এবং অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীরা নাটক নিয়ে এই ইন্টার্নশিপে অংশ নিচ্ছে। ১৬ মে এই প্রশিক্ষণ শুরু হয়েছে, চলবে ৩০ মে পর্যন্ত। সূত্রের খবর, জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ‘সামার ইন্টার্নশিপ’ বাধ্যতামূলক। মূলত ছাত্রছাত্রীদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়াই এই ইন্টার্নশিপের লক্ষ্য। ট্রাঙ্ক রোড থিয়েটারের কর্ণধার সঙ্গীতা দত্ত জানান, শিক্ষার্থীরা যাতে আনন্দের সঙ্গে নাটক বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন, সেই দিকে লক্ষ্য রেখেই ১৫ দিনের এই কোর্সটি তৈরি করা হয়েছে। নাটকের প্রাথমিক পাঠ থেকে শুরু করে দেশ-বিদেশের নাটক ও নাট্যকারের সঙ্গে পরিচিত হয়ে ওঠা, নাটকের বিভিন্ন আঙ্গিক সর্ম্পকে ধারণা তৈরি করা, স্টেজ, লাইট, মেক-আপ ইত্যাদি বিষয়ে তাঁদের অবহতি করা হবে। পাশাপাশি কোর্সের শেষে প্রোডাকশনের মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে নিজেদের দক্ষতা প্রকাশ করতে পারেন, তারও ব্যবস্থা হবে। এইরকম একটা কাজের সুযোগ পেয়ে ট্রাঙ্ক রোড থিয়েটার ধন্য।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ