Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাসন্তী পুজোয় জমজমাট উলুবেড়িয়া-বাগনান

বসন্তকালে দেবী দুর্গার আরাধনা। সেই বাসন্তী পুজোকে ঘিরে এখন উচ্ছ্বাস উলুবেড়িয়া থেকে বাগনানে। বুধবার ধুমধাম সহকারে পুজো শুরু হয়েছে।

বাসন্তী পুজোয় জমজমাট উলুবেড়িয়া-বাগনান
  • ২৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বসন্তকালে দেবী দুর্গার আরাধনা। সেই বাসন্তী পুজোকে ঘিরে এখন উচ্ছ্বাস উলুবেড়িয়া থেকে বাগনানে। বুধবার ধুমধাম সহকারে পুজো শুরু হয়েছে। উলুবেড়িয়া ১ ব্লকের দক্ষিণ রামচন্দ্রপুর মদাই গ্রামের মদাই নিউ ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে এই পুজো এবার পঞ্চম বর্ষে পদার্পণ করল। পুজোর উদ্যোক্তারা জানান, পুজো ছাড়াও চারদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

Advertisement

অন্যদিকে, ৪৫ বছর ধরে বাগনানের হিজলক পাতিনানের নবারুণ ক্লাবের উদ্যোগে বাসন্তী পুজো হচ্ছে। ক্লাবের সম্পাদক সুরজিৎ দাস বলেন হিজলক ও পাতিনান গ্রামে বাসন্তী পুজো হতো না। গ্রামের কয়েকজন স্বপ্নাদেশ পেলে পুজো শুরু হয়।   বাগনানের হিজলক পাতিনান গ্রামে বাসন্তী পুজো।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ