Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বকুলতলায় দুটি খুনের ঘটনা, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

বকুলতলা থানা এলাকায় দুটি পৃথক খুনের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা। মদ্যপান করে গালাগালাজের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।

বকুলতলায় দুটি খুনের ঘটনা, এলাকায় ব্যাপক চাঞ্চল্য
  • ২ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বকুলতলা থানা এলাকায় দুটি পৃথক খুনের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা। মদ্যপান করে গালাগালাজের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। জখম বেশ কয়েকজন। আবতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার রাতে বকুলতলা থানার বুইজবাটি গ্রামে সড়ক সংলগ্ন এলাকায় গোলমাল দেখা দেয়।

Advertisement

রূপনগর গ্রামের বেশ কয়েক জন যুবক মদ খেয়ে গালিগালাজ করছিলেন বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করে বুইজবাটি গ্রামের কয়েকজন যুবক। তখনই গোলমালের সূত্রপাত হয়। আজ সকালেও বিষয়টি নিয়ে ফের একবার হাতাহাতি শুরু হয়। তখনই বাঁশ ও লাঠির আঘাতে সায়েম খান নামে এক ব্যক্তির মৃত্যু হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন গ্রামের মহিলারা। এলাকা ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

অন্যদিকে, এলাকার একটি মন্দিরের সামনে চাতালে ঘুমন্ত অবস্থায় এক মাছ বিক্রেতাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাঁরই প্রতিবেশীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, গতকাল, রবিবার কলাগাছ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদ দেখা দেয়। তার জেরেই এই খুন বলে অনুমান করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ