Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা বন্দরে আরও দু’টি অত্যাধুনিক ক্রেন

কলকাতা বন্দরের নেতাজি সুভাষ ডকে দু’টি অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেন (এমএইচসি) চালু করা হল। এনিয়ে কলকাতা বন্দরে মোট ৬টি এমএইচসি চালু হল।

কলকাতা বন্দরে আরও দু’টি অত্যাধুনিক ক্রেন
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা বন্দরের নেতাজি সুভাষ ডকে দু’টি অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেন (এমএইচসি) চালু করা হল। এনিয়ে কলকাতা বন্দরে মোট ৬টি এমএইচসি চালু হল। এই ধরনের ক্রেনের সাহায্যে জাহাজে দ্রুত পণ্য নামানো-ওঠানোর কাজ করা যায়। এই দু’টি নতুন এমএইচসি বসিয়েছে বেসরকারি সংস্থা আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন। এই ক্রেন চালানোর জন্য কলকাতা বন্দরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের চেয়ারম্যান রথেন্দ্র রমণ জানিয়েছেন, বিশেষ ধরনের এই ক্রেন চালু হওয়ার ফলে কলকাতা বন্দরে পণ্য পরিবহণ ব্যবস্থা অন্য মাত্রা পাবে। এই উদ্যোগের জন্য আদানি পোর্টস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, কন্টেনারের মাধ্যমে পণ্য পরিবহণ বাড়ছে কলকাতা বন্দরে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ