Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সুপার কাপে প্রথম দিন মাঠে নামছে কলকাতার দুই প্রধান

রবিবার শেষ হয়েছে আই লিগ। তবু আইনি জাঁতাকলে চ্যাম্পিয়নের নাম ঘোষণা করতে পারেনি ফেডারেশন।

সুপার কাপে প্রথম দিন মাঠে নামছে কলকাতার দুই প্রধান
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার শেষ হয়েছে আই লিগ। তবু আইনি জাঁতাকলে চ্যাম্পিয়নের নাম ঘোষণা করতে পারেনি ফেডারেশন। এই জটিলতার মধ্যেই সোমবার সুপার কাপের সূচি প্রকাশ করল ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ভুবনেশ্বরে ২০ এপ্রিল শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। ফাইনাল ৩ মে। সুপার কাপের প্রথম দিনই মাঠে নামছে ইস্ট বেঙ্গল ও মোহন বাগান। 

Advertisement

গত মরশুমে সুপার কাপ চ্যাম্পিয়ন হয় ইস্ট বেঙ্গল। এবার তাই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামবে মশাল বাহিনী। তাদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। তবে পরের ম্যাচ খেলতে নামা সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ নিয়ে দ্বন্দ্ব অব্যাহত। কারণ, আই লিগের তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলতে হবে কামিংসদের। কিন্তু দ্বিতীয় স্তরের এই প্রতিযোগিতার চ্যাম্পিয়নই এখনও ঠিক হয়নি। তবে এই মুহূর্তে লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রিয়াল কাশ্মীর। অবস্থার বিরাট পরিবর্তন না হলে তারাই হবে মোহন বাগানের প্রতিপক্ষ। প্রথম ম্যাচ জিতলে সুপার কাপের শেষ আটে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান। ২৬ এপ্রিল তাই ডার্বির উত্তেজনা উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ