সংবাদদাতা, ময়নাগুড়ি: শুক্রবার ময়নাগুড়িতে পৃথক দু’টি পথ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে ভোটপট্টি ফাঁড়ির ওসি অসীম মালাকার আছেন।
সংবাদদাতা, ময়নাগুড়ি: শুক্রবার ময়নাগুড়িতে পৃথক দু’টি পথ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে ভোটপট্টি ফাঁড়ির ওসি অসীম মালাকার আছেন।
প্রথম দুর্ঘটনা ঘটে ভোটপট্টি এলাকায়। এলাকায় টহল দেওয়ার সময় ময়নাগুড়ির ভোটপট্টি ফাঁড়ির ওসি অসীম মালাকারের গাড়ির সঙ্গে টোটোর ধাক্কা লাগে। টোটো ও গাড়ি নয়ন জুলিতে গিয়ে পড়ে। সে সময় গাড়িতে ছিলেন ওই পুলিসকর্তা। গাড়ির ধাক্কায় টোটো থেকে ছিটকে পড়ে যায় এক শিশু ও চালক। প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার জন্য তাঁদের জলপাইগুড়িতে পাঠানো হয়েছে। আহত হয়েছেন ওসি অসীম মালাকারও।
অপর দুর্ঘটনাটি ঘটে ময়নাগুড়ির অসম মোড় সংলগ্ন সুপার মার্কেটের সামনে। নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনকে ধাক্কা মারে একটি লরি। জখম ব্যক্তিদের চিকিৎসা চলছে। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।