Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

দেশে যক্ষ্মায় মৃত্যু কমল ২৮ শতাংশ

দেশে যক্ষ্মায় মৃত্যু কমল ২৮ শতাংশ। কমেছে নতুন যক্ষ্মা রোগীর সংখ্যাও। সেটাও কমেছে ২১ শতাংশ। ২০১৫ থেকে ২০২৪—এই ৯ বছরের মধ্যে এই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

দেশে যক্ষ্মায় মৃত্যু কমল ২৮ শতাংশ
  • ২৭ মার্চ, ২০২৬ ২০:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে যক্ষ্মায় মৃত্যু কমল ২৮ শতাংশ। কমেছে নতুন যক্ষ্মা রোগীর সংখ্যাও। সেটাও কমেছে ২১ শতাংশ। ২০১৫ থেকে ২০২৪—এই ৯ বছরের মধ্যে এই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মঙ্গলবার ছিল বিশ্ব যক্ষ্মা দিবস। সেই অবসরে এমনই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিন রাজ্যের বিভিন্ন জেলায় টিবি সচেতনতায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। স্বাস্থ্যদপ্তরের টিবি শাখার এক আধিকারিক জানান, মূল সমস্যা হল, আজও যক্ষ্মা নিয়ে মানুষের মনে ভয় ও ঘৃণা রয়েছে। সরকারি সমস্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও বহু মানুষ সচেতন নন। 

Advertisement

এদিন টিবি রোগীদের দত্তক নেওয়ার জনপ্রিয় কর্মসূচি ‘নিক্ষয় মিত্র’-এ অংশ নিল স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দের পৈত্রিক বাড়ির সম্পাদক জ্ঞানলোকানন্দ মহারাজ।

সম্পর্কিত সংবাদ