Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিস্থিতি দেখতে পাঁচ প্রতিনিধিকে কাশ্মীরে পাঠাচ্ছেন তৃণমূল সুপ্রিমো

পাঁচজন প্রতিনিধিকে জম্মু ও কাশ্মীরে পাঠাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রতিনিধি দলে আছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, মানস ভুঁইয়া, নাদিমুল হক, সাগরিকা ঘোষ ও মমতা ঠাকুর। ২১-২৩ মে পাক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে তৃণমূলের প্রতিনিধি দল।

পরিস্থিতি দেখতে  পাঁচ প্রতিনিধিকে কাশ্মীরে পাঠাচ্ছেন তৃণমূল সুপ্রিমো
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাঁচজন প্রতিনিধিকে জম্মু ও কাশ্মীরে পাঠাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রতিনিধি দলে আছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, মানস ভুঁইয়া, নাদিমুল হক, সাগরিকা ঘোষ ও মমতা ঠাকুর। ২১-২৩ মে পাক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে তৃণমূলের প্রতিনিধি দল। শ্রীনগর, পুঞ্চ, রাজৌরিতে যাবেন প্রতিনিধি দলের সদস্যরা। সেখানকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন তাঁরা। সাধারণ মানষের সঙ্গে কথা বলবেন। সেখানকার মানুষ এখন কেমনভাবে দিন কাটাচ্ছেন, সে সম্পর্কেও খোঁজখবর নেবেন তাঁরা। ফিরে এসে তাঁরা একটি রিপোর্ট জমা দেবেন তৃণমূল সুপ্রিমোর কাছে। সেখানকার মানুষদের পাশে তৃণমূল রয়েছে, এই বার্তাটাই তুলে ধরা হবে। দেশের রাজনৈতিক পরিমণ্ডলে দলনেত্রীর নির্দেশমতো ৫ জন নেতার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

Advertisement

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। তারপর ভারত যোগ্য জবাব দেয় পাকিস্তানকে। এই প্রেক্ষাপটে তৃণমূল নেতৃত্ব জম্মু-কাশ্মীরে গিয়ে দেখবেন নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য পরিসর ঠিকঠাক আছে কি না!

Advertisement
সম্পর্কিত সংবাদ