Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কর্মিসভা-দেওয়াল লিখন-বাড়ি বাড়ি প্রচারে জোর, নির্দেশ তৃণমূল নেতৃত্বের

প্রত্যেক তৃণমূল প্রার্থীকে প্রথমে কর্মিসভা, তারপর বাড়ি বাড়ি প্রচারে জোর দিতে নির্দেশ দিল দমদম বারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল।

কর্মিসভা-দেওয়াল লিখন-বাড়ি বাড়ি প্রচারে জোর, নির্দেশ তৃণমূল নেতৃত্বের
  • ১৯ মার্চ, ২০২৬ ০৯:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: প্রত্যেক তৃণমূল প্রার্থীকে প্রথমে কর্মিসভা, তারপর বাড়ি বাড়ি প্রচারে জোর দিতে নির্দেশ দিল দমদম বারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল। এখানকার ১৪টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকা হয়েছিল। প্রার্থীরা ছাড়াও পুরসভাগুলির চেয়ারম্যান, দলের সভাপতিদেরও ডাকা হয়। দলের নেতাদের সঙ্গে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন পার্থ ভৌমিক। দমদম ও বারাকপুর– দু’টি লোকসভা কেন্দ্রের ১৪টি বিধানসভা এলাকার মধ্যে পাঁচটি বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল নতুন প্রার্থী দিয়েছে। 

Advertisement

এদিনের বৈঠকে ঠিক হয়েছে, আজ, বৃহস্পতিবার থেকেই প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে কর্মিসভা করবেন তৃণমূল প্রার্থীরা। সেই সঙ্গে শুরু হবে দেওয়াল লিখন। কয়েকদিনের মধ্যে এইসব কাজ শেষ করে বাড়ি বাড়ি প্রচার শুরু করবেন তৃণমূল প্রার্থীরা। দলের টাউন সভাপতি, ব্লক সভাপতি প্রচারের রুট ম্যাপ তৈরি করবেন। সেই মতো প্রার্থী জনসংযোগে বেরবেন। 
তবে এর মধ্যে আমডাঙায় প্রার্থী বদল হওয়ায় তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। সেই সমস্যা নিয়ে টিটাগড়ের জেলা অফিসে আমডাঙার নেতাদের সঙ্গে বৈঠক করেন পার্থবাবু। পরে তিনি বলেন, রফিকুর রহমান তিনবারের বিধায়ক ছিলেন। এবার তিনি প্রার্থী হননি। দুঃখ থাকা স্বাভাবিক। আশা করি কর্মীরা দলের সিদ্ধান্ত মেনে কাজ শুরু করবেন। প্রার্থী ঠিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত। 
পানিহাটিতে নতুন প্রার্থী হয়েছেন তীর্থঙ্কর ঘোষ। তাঁকে নিয়ে পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে ও সম্রাট চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন পার্থ ভৌমিক। বৈঠক করেন নোয়াপাড়ার নেতাদের সঙ্গেও। সেখানে প্রার্থী তৃণমূলের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তিনি। খড়দহে নতুন প্রার্থী দেবদীপ পুরোহিতের সঙ্গে স্থানীয় নেতাদের আলাপ করিয়ে দেন তিনি। আজ, বৃহস্পতিবার রবীন্দ্রভবনে দলের কর্মিসভা ডাকা হয়েছে।
পরে সাংবাদিক বৈঠকে পার্থ ভৌমিক জানান, প্রার্থীদের সঙ্গে দলের নেতাদের পরিচয় করিয়ে দিলাম। কর্মিসভা, দেওয়াল লিখনের সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি প্রচারে জোর দেওয়া হয়েছে। আমি নিজে ২৭ তারিখ থেকে ভাটপাড়ায় পাড়ায় পাড়ায় বৈঠক শুরু করব। ভাটপাড়ায় তৃণমূলের নতুন প্রার্থী অমিত গুপ্তা। 
এদিকে মুকুল রায়ের মৃত্যুর পরে অনেকের ধারণা হয়েছিল শুভ্রাংশু রায় প্রার্থী হবেন। এবার তিনি কী করবেন? শুভ্রাংশু রায় পরিষ্কার জানালেন, সকলেরই একটা আশা থাকে। আমারও ছিল। তবে দলনেত্রী যেটা করেছেন, ঠিক করেছেন। আমাদের বিধায়ককে ডাকলে পাওয়া যায়। দল যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠার সঙ্গে পালন করব।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ