Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল-আইএসএফ সংঘর্ষ হাড়োয়ায়

তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে রবিবার দুপুরে উত্তেজনা ছড়াল হাড়োয়ায়। উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। একইসঙ্গে উভয় দলের দুটি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। হাড়োয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তৃণমূল-আইএসএফ সংঘর্ষ হাড়োয়ায়
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে রবিবার দুপুরে উত্তেজনা ছড়াল হাড়োয়ায়। উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। একইসঙ্গে উভয় দলের দুটি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। হাড়োয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, হাড়োয়া বিধানসভা এলাকায় ধীরে ধীরে সংগঠন শক্ত করছে আইএসএফ। মাঝেমধ্যেই তৃণমূলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। এদিন এলাকা দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটল হাড়োয়া পঞ্চায়েতের জ্যাঙালআটি গ্রামে। তৃণমূলের অভিযোগ, অতর্কিত আইএসএফের লোকজন দলের কার্যালয় হামলা চালায়। বাধা দিতে এলে তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করা হয়। হাড়োয়া পঞ্চায়েতের সদস্য সিরাজুল মোল্লাকে বাঁশ, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভরতি করা হয়েছে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। আক্রান্ত তৃণমূল নেতা সিরাজুল মোল্লা বলেন, আইএসএফের গুন্ডারা আমাদের কার্যালয় দখল করতে এসেছিল। প্রধান আমায় ডেকেছিলেন। আমি ও কর্মীরা আসতেই ওরা মারধর করে। নির্বিচারে কার্যালয়ে ভাঙচুর করে। এ নিয়ে আইএসএফ নেতা পিয়ারুল ইসলাম বলেন, দুপুরে আমাদের কর্মীরা দলীয় কার্যালয়ে বসেছিলেন। সেই সময় তৃণমূলের লোকজন কর্মীদের উপর চড়াও হয়। তাদের মারধর করা হয়েছে। শুধু তাই নয় আমাদের দলীয় কার্যালয় চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। পুলিশের সামনে এই ধরনের ঘটনা ঘটেছে।  জখম যুবক। -নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ