Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অসমের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস

অসমে প্রথম দফার পঞ্চায়েত ভোট ছিল শুক্রবার। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর নির্বিঘ্নে মিটেছে এই পর্বের ভোট। দ্বিতীয় দফায় ভোট আগামী ৭ মে।

অসমের পঞ্চায়েত নির্বাচনে  প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস
  • ৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসমে প্রথম দফার পঞ্চায়েত ভোট ছিল শুক্রবার। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর নির্বিঘ্নে মিটেছে এই পর্বের ভোট। দ্বিতীয় দফায় ভোট আগামী ৭ মে। অসমের এই পঞ্চায়েত ভোটে প্রার্থী দিয়েছে তৃণমূল। ২৮টি জেলা পরিষদের আসনে তারা লড়াই করছে। এছাড়াও ৪৪টি আঞ্চলিক পঞ্চায়েতের আসনে প্রার্থী দিয়েছে ঘাসফুল শিবির। সেইসঙ্গে শতাধিক আসনে পঞ্চায়েত স্তরের সদস্য বাছাইতেও তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রার্থীদের সমর্থনে গত কয়েকদিন ধরে টানা প্রচার চালিয়েছে তৃণমূল। নির্বাচনী লড়াই, প্রার্থীদের প্রচারে সবসময় খোঁজ খবর নিয়েছেন অসম তৃণমূলের ইনচার্জ তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটক। তাঁর বক্তব্য, অসমে তৃণমূলের সংগঠন প্রতিদিনই শক্তিশালী হচ্ছে। বিজেপির বিরুদ্ধে কংগ্রেস যথাযথভাবে লড়াই করতে পারছে না। সেখানে বিজেপি বিরোধী তৃণমূলের লড়াই মানুষ প্রত্যক্ষ করছেন। অসমের বাসিন্দা তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, দেশে বিজেপি বিরোধী লড়াইয়ে মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। অসমের মানুষজন সেটা অনুভব করছেন। অসমের মানুষ হতাশ কংগ্রেস নিয়ে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি মানুষের সমর্থন বাড়ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ