Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

এক ঘণ্টায় দু’বার গাড়ি চেকিং, কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী

শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষকে হেনস্তার অভিযোগ উঠল নির্বাচন কমিশনের বিরুদ্ধে। প্রার্থীর অভিযোগ, বুধবার একঘণ্টায় তাঁর গাড়িতে দু’বার তল্লাশি হয়েছে।

এক ঘণ্টায় দু’বার গাড়ি চেকিং, কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষকে হেনস্তার অভিযোগ উঠল নির্বাচন কমিশনের বিরুদ্ধে। প্রার্থীর অভিযোগ, বুধবার একঘণ্টায় তাঁর গাড়িতে দু’বার তল্লাশি হয়েছে। নির্বাচন কমিশন ও তাদের অধীনস্ত কেন্দ্রীয় বাহিনী সুষ্ঠুভাবে তাঁর সঙ্গে কথা পর্যন্ত বলেনি। পাশাপাশি, তাঁর খারাপ ব্যবহারও করা হয়েছে। প্রার্থী জানিয়েছেন, তিনি বুধবার কলকাতা থেকে শ্রীরামপুরের উদ্দেশে আসছিলেন। প্রথমবার সিঙ্গুর বিধানসভা এলাকাতে একবার তাঁর গাড়িতে তল্লাশি হয়। তার কিছু সময় ফের চাঁপদানি বিধানসভাতে এলাকাতে ফের তাঁর গাড়ি আটকায় কমিশনের নাকাচেকিংয়ের দল। সেখানে তিনি কমিশনের আধিকারিকদের, বারবার চেকিং নিয়ে প্রশ্ন করেন। তা নিয়ে বচসা হয়। 
তন্ময়বাবু বলেন, রাস্তা দিয়ে অন্য গাড়ি অবলীলায় চলে গেলেও দু’বার বেছে বেছে আমার গাড়ি চেকিং করা হয়েছে। সবটাই উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। বিজেপির নির্দেশে ওইসব ঘটনা ঘটছে। আমি তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেই ঘুরিয়ে ভয় দেখানোর চেষ্টা হয়েছে। ভবিষ্যতে আরও ষড়যন্ত্র হতে পারে। দলকে সমস্ত বিষয় জানাব। যদিও ওই ঘটনা নিয়ে কমিশনের তরফে কোনও জবাব মেলেনি। তবে কমিশনের এক কর্তা বলেন, ভোট মরশুমে নাকাচেকিং করা হয়। সেটা স্বাভাবিক ঘটনা। কাউকে হেনস্তা করার উদ্দেশ্যে নাকাচেকিং হয় না।  

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ