Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির পরিবর্তন যাত্রাকে ‘বিদায় যাত্রা’ কটাক্ষ তৃণমূলের

রবিবার বিজেপির পরিবর্তন যাত্রা নদীয়া জেলা থেকে বারাকপুরে ঢোকে। এদিন সকালে কাঁচরাপাড়ার কাঁপা মোড় থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে গোটা বারাকপুর সংসদীয় এলাকা ঘোরে বিজেপির প্রচার গাড়ি।

বিজেপির পরিবর্তন যাত্রাকে ‘বিদায় যাত্রা’ কটাক্ষ তৃণমূলের
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর, চুঁচুড়া ও বিধাননগর: রবিবার বিজেপির পরিবর্তন যাত্রা নদীয়া জেলা থেকে বারাকপুরে ঢোকে। এদিন সকালে কাঁচরাপাড়ার কাঁপা মোড় থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে গোটা বারাকপুর সংসদীয় এলাকা ঘোরে বিজেপির প্রচার গাড়ি। নৈহাটির বরোদা ব্রিজের কাছে ওই প্রচার অভিযানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এছাড়া কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ, প্রাক্তন সাংসদ অর্জুন সিং-সহ অনেক বিজেপি নেতা ছিলেন। নৈহাটি মীরা বাগান মাঠে জনসভা হয়।  সভা শেষে অনুরাগ ঠাকুর সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা খুবই খারাপ। তাঁর দাবি, রাজ্যের ঋণ আট লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। শূন্যপদে নিয়োগ হচ্ছে না। সরকারি কর্মীদের জন্য ডিএ ও বেতন কমিশন লাগু করা হয়নি। বিজেপি কথা দিয়েছে, ক্ষমতায় এলে দুমাসের মধ্যেই শূন্যপদে নিয়োগ এবং সপ্তম পেো কমিশন লাগু করা হবে। অন্যদিকে, এদিন হুগলিতে পরিবর্তন যাত্রায় হাজির ছিলেন শমীক ভট্টাচার্য। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে স্বভাবসুলভ ভঙ্গিতে আক্রমণ শানান। এদিন এই পরিবর্তন যাত্রা হুগলি মোড় থেকে পান্ডুয়া পর্যন্ত যায়। 

Advertisement

অন্যদিকে, এদিন কাঁচরাপাড়ায় প্রয়াত মুকুল রায়কে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন কুণাল ঘোষ। তিনি বিজেপির পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করে বলেন, এটা ‘পরিবর্তন যাত্রা’ নয়, বিজেপির ‘বিদায় যাত্রা’। এবার বিরোধী দলনেতার পদ দাবি করার জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কও বিজেপি জোগাড় করতে পারবে না। তিনি আরও বলেন, ভোটের সময় বিজেপি বিভিন্ন রাজ্য থেকে ভাড়াটে সৈনিক ও ‘ডেইলি প্যাসেঞ্জার’ এনে প্রচার চালায়। শীতকালে যেমন সাইবেরিয়ার পাখি আসে, তেমনই ভোটের সময় বিজেপির চারপাশ থেকে ডেইলি প্যাসেঞ্জার আনা হয়। এই আসাটা তো নতুন নয়। নরেন্দ্র মোদি, অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রের মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের নেতা সবাই আসেন, আর শেষে হেরে টেরে ফিরে যান।
অন্যদিকে, এদিন পানিহাটিতে বিজেপি যুব মোর্চার বাইক মিছিল পুলিশ আটকে দেয়। বিজেপি কর্মীরা প্রতিবাদে বারাসত রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। বিজেপির বক্তব্য, পরিবর্তন যাত্রা উপলক্ষ্যে এই বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। যদিও পুলিশের দাবি, এই বাইক মিছিলের কোনো অনুমতি ছিল না। রবিবার সকাল থেকে বাগুইআটির তিন জায়গায় বিজেপির যুব মোর্চার বাইক র‍্যালি আটকে দেওয়া হয়। চউলপট্টি, কেষ্টপুর এবং হাতিয়াড়ায় বাইক র‍্যালি বের করেন বিজেপি কর্মীরা। তা নিয়ে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ