Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ তৃণমূলের

রান্নার গ্যাসের দাম বেড়েছে ৫০ টাকা। এনিয়ে মোদি সরকারকে চড়া সুরে আক্রমণের রাস্তা বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে ‘জনবিরোধী’ আখ্যাসহ আন্দোলনের পথেও হাঁটতে চলেছে রাজ্যের শাসক দল।

রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ তৃণমূলের
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রান্নার গ্যাসের দাম বেড়েছে ৫০ টাকা। এনিয়ে মোদি সরকারকে চড়া সুরে আক্রমণের রাস্তা বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে ‘জনবিরোধী’ আখ্যাসহ আন্দোলনের পথেও হাঁটতে চলেছে রাজ্যের শাসক দল। তার আগে, মঙ্গলবার তৃণমূলের তরফে এক বিবৃতি দিয়ে মোদি সরকারের দিকে আঙুল তোলা হয়েছে। উজ্জ্বলা যোজনার প্রসঙ্গ টেনে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল।  মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা এবং সাংসদ সুস্মিতা দেব ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা উজ্জ্বলা যোজনার আসল চিত্র তুলে ধরেন। তৃণমূলের বক্তব্য, পয়লা বৈশাখের আগে বাংলার মানুষকে মোদি সরকারের ‘উপহার’ রান্নার গ্যাসে ৫০ টাকা বৃদ্ধি। অথচ মোদিই বুক বাজিয়ে এই প্রকল্প নিয়ে অনেক লম্বা চওড়া কথা বলেছিলেন। কিন্তু বাস্তবটা উল্টো। 

Advertisement

তৃণমূল নেতৃত্বের দাবি, ২০২২-২৩ সালের তথ্য অনুযায়ী উজ্জ্বলা যোজনায় ৯ কোটি ৫৮ লক্ষ মহিলার নাম অন্তর্ভুক্ত ছিল। তার মধ্যে ১ কোটি ১৮ লক্ষ মহিলা একবারের জন্যও গ্যাস সিলিন্ডার পাননি! আর ১ কোটি ৫১ লক্ষ মহিলা সারাবছরে সিলিন্ডার পেয়েছেন মাত্র একটি। আর অন্যরা সারাবছরে মাত্র চারটি গ্যাস সিলিন্ডার তুলতে পেরেছেন। অর্থাৎ মোদির সাধের উজ্জ্বলা যোজনা মুখ থুবড়েই পড়েছে। 
তৃণমূলের মতে, এবার ৫০ টাকা দামবৃদ্ধিতে আরও সমস্যায় পড়ল সাধারণ মানুষ। কেন্দ্রের আরও একাধিক জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধেও সরব হয়েছে তৃণমূল। যেমন ন’শোর বেশি ওষুধের দাম বেড়েছে। স্বাস্থ্য বিমায় জিএসটি চেপেছে ১৮ শতাংশ। সর্বোপরি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ মোদি সরকার পুরোপুরি ব্যর্থ।

Advertisement
সম্পর্কিত সংবাদ