Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ শুরু হচ্ছে না ট্রাইবুনালের কাজ

আজ, বৃহস্পতিবার ট্রাইবুনালের কাজ শুরু হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্টে শুনানিতে এমনটাই জানিয়েছিল কমিশন। কিন্তু বৃহস্পতিবার ট্রাইব্যুনালের কাজ শুরু হচ্ছে না। কারণ, পরিকাঠামোগত ইস্যু ও ট্রাইবুনালের সদস্যদের একাধিক প্রশ্নের উত্তর দিতে পারেনি কমিশন।

আজ শুরু হচ্ছে না ট্রাইবুনালের কাজ
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার ট্রাইবুনালের কাজ শুরু হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্টে শুনানিতে এমনটাই জানিয়েছিল কমিশন। কিন্তু বৃহস্পতিবার ট্রাইব্যুনালের কাজ শুরু হচ্ছে না। কারণ, পরিকাঠামোগত ইস্যু ও ট্রাইবুনালের সদস্যদের একাধিক প্রশ্নের উত্তর দিতে পারেনি কমিশন। 

Advertisement

বুধবার সন্ধ্যায় ট্রাইবুনালের কাজ শুরু নিয়ে বৈঠক ছিল মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তরে। কিন্তু সূত্রের খবর, সেই বৈঠক ভেস্তে গিয়েছে। আরও জানা গিয়েছে, বৈঠকে এদিন প্রাক্তন বিচারপতিরা কমিশনের কাছে একাধিক বিষয়ে জানতে চান। তাঁদের প্রশ্ন ছিল, এসওপি কোথায়? কী পরিকাঠামো আছে? কোনো ভোটার যদি অভিযোগ করেন যে, বিএলও নথি গ্রহণ করেননি, তাহলে কী হবে? প্রত্যেক ভোটারের বলার সুযোগ দেওয়া দরকার বলেও উল্লেখ করেন ট্রাইবুনালের সদস্যরা। কিন্তু কোনো প্রশ্নের সদুত্তর পাননি তাঁরা। সূত্রের খবর, ‘কমিশন এভাবে নিরুত্তর থাকলে ট্রাইবুনালে কাজ করা যাবে না’—সাফ জানিয়ে দেন এক অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতি। সহমত পোষণ করেন বাকি বিচারপতিদের একাংশ। বিরক্ত আর এক প্রাক্তন বিচারপতি বলেন, ‘কমিশন কি আদৌ কিছু সমাধান করতে চাইছে?’ প্রশ্নের উত্তর না মেলায় বৈঠক মুলতুবি হয়ে যায়। ফের কবে বৈঠক, জানায়নি কমিশন। জানা যাচ্ছে, বেশ কয়েকজন বিচারপতি ট্রাইবুনাল থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ফলে সব মিলিয়ে ফের নয়া অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ