Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

শহরে নিয়ম ভেঙে পণ্য নিয়ে ছুটছে টোটো, দুর্ঘটনার আশঙ্কা

রায়গঞ্জ শহরে নিয়ম মানছেন না টোটো চালকরা। একাধিক নিয়ম পুরসভা জারি করলেও বেপরোয়া টোটো চলাচলে বিরক্ত শহরবাসী।

শহরে নিয়ম ভেঙে পণ্য নিয়ে ছুটছে টোটো, দুর্ঘটনার আশঙ্কা
  • ২৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ শহরে নিয়ম মানছেন না টোটো চালকরা।  একাধিক নিয়ম পুরসভা জারি করলেও বেপরোয়া টোটো চলাচলে বিরক্ত শহরবাসী। অভিযোগ, যাত্রীর বদলে টোটোতে নিয়ে যাওয়া হচ্ছে পণ্য। তাও আবার বিপজ্জনকভাবে। যার জেরে মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা। বৃহস্পতিবারও দেখা গেল অনিয়মের ছবিটা। টোটোর মধ্যে বিপুল পরিমাণে চেয়ার বেঁধে বিপজ্জনকভাবে শহরের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যাত্রী পরিবহণের পরিবর্তে টোটোয় করে পণ্য নিয়ে যাওয়া হচ্ছে কেন? প্রশ্ন তুলেছেন শহরবাসীর অনেকে। ট্রাফিক পুলিসের নজরদারি নিয়েও উঠেছে প্রশ্ন।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, রেজিস্ট্রেশন না থাকায় টোটোর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। এমনকী, পণ্য পরিবহণের সঙ্গে সঙ্গে যাত্রীও নিয়ে যাচ্ছেন টোটো চালকরা।
রায়গঞ্জ শহরের ট্রাফিক ওসি তাপস কুমার বিশ্বাস বলেন,আমরা বারবার টোটো চালকদের সচেতন করছি। তাঁরা যাতে পণ্য বহন না করে তা আমরা জানাচ্ছি। সতর্কও করছি। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
কিছুদিন আগে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে একটি চলন্ত টোটোর সামনের অংশ ভেঙে পড়ে। টোটোটিতে পণ্য নিয়ে যাওয়া হচ্ছিল। টোটো ভেঙে চালক ও এক যাত্রী জখম হন। তারপরও হুঁশ ফেরেনি টোটো চালকদের। টোটো ভর্তি পণ্য নিয়ে যাওয়ার পাশাপাশি টোটোর ছাদেও জিনিস নিয়ে যাওয়া হচ্ছে বিপজ্জনকভাবে। 
শহরের এক বাসিন্দা বলেন, টোটোতে পণ্য পরিবহণের নিয়ম নেই। তারওপর অতিরিক্ত পণ্য নিয়ে শহরের রাস্তাগুলি দিয়ে ছুটছে টোটো। যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, টোটো নিয়ে যে নিয়ম চালু রয়েছে, তা যাতে ঠিকভাবে পালন হয় তা নিয়ে শুক্রবার জেলাশাসকের সঙ্গে বৈঠকে বসব।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ