Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামল টিএমসিপি

জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামল টিএমসিপি
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে পথে নামল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ (টিএমসিপি)। শুক্রবার বিকেলে মালদহ কলেজ গেটে টিএমসিপি’র মালদহ জেলা সভাপতি প্রসূন রায়ের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে টিএমসিপি সহ দলের সমস্ত সংগঠনের তরফে এদিন বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। জেলার বিভিন্ন প্রান্তে সংগঠনের তরফে এই কর্মসূচি পালিত হয়। 

Advertisement

টিএমসিপি’র জেলা সভাপতি প্রসূন রায় বলেন, সংগঠনের পক্ষ থেকে মালদহ কলেজ গেটে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির প্রতিবাদে ও দাবি পূরণের লক্ষ্যে আমাদের আন্দোলন চলবে।  ১ এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকার জীবনদায়ী ওষুধের দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। কঠিন রোগে আক্রান্ত মৃত্যু পথযাত্রী মানুষের ওষুধ ছাড়া কোনও উপায় নেই। স্বাস্থ্য বিমার উপরে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার কেন্দ্রের কাছে দাবি করেছেন। রবিবারও আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলবে। মালদহ জেলার প্রত্যেকটি ব্লকে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে টিএমসিপি’র তরফে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 
কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন মালদহ জেলাব্যাপী সংগঠনের তরফে আন্দোলন কর্মসূচি চলে। সারা জেলার পাশাপাশি এই আন্দোলন কর্মসূচি হয় কাজিগ্রামে। তৃণমূল কংগ্রেসের কাজিগ্রাম অঞ্চল কমিটির উদ্যোগে এদিন বিকেলে লক্ষ্মীপুর এলাকায় বিক্ষোভ কর্মসূচি হয়। এতে হাজির ছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, কাজিগ্রাম অঞ্চল সভাপতি সত্যজিৎ চৌধুরী সহ অন্যান্যরা।  মালদহে টিএমসিপি’র বিক্ষোভ কর্মসূচি।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ