সংবাদদাতা, কালনা: ভাগীরথী নদীতে ভেসে যাওয়া ট্রলার উদ্ধার করতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন এক যুবক। নিখোঁজ যুবকের নাম সমীরণ সূত্রধর। বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের যোগীপাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সমীরণের ট্রলারের ব্যবসা। ভাগীরথী নদীতে জল বৃদ্ধি পাওয়ায় কালনা জাপট জেবিএফ ইটভাটার ঘাটের কাছে তাঁর একটি ট্রলার ভেসে যায়। শনিবার বেলা দশটা নাগাদ দুই সহকর্মীকে সঙ্গে নিয়ে নদী ঘাটে আসেন তিনি। নদীতে ট্রলার উদ্ধারের সময় হঠাৎ স্রোতের টানে ভেসে যান। সাঁতার না জানার কারণে হাবুডুবু খেতে থাকেন সমীরণ। এক সহকর্মী নদীতে ঝাঁপ দিয়ে গামছা ফেলে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। নিখোঁজ যুবকের খোঁজে শুরু হয়েছে উদ্ধারকাজ।