Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

অল্পের জন্য রক্ষা! ওড়িশায় লাইনচ্যুত জলপাইগুড়িগামী ট্রেনের তিনটি কোচ

সাতসকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল জলপাইগুড়িগামী ট্রেন। ওড়িশার জাজপুর জেলার জাখাপুরা রেলওয়ে স্টেশনের কাছে আজ, বৃহস্পতিবার সকালে লাইনচ্যুত হল চেন্নাই সেন্ট্রাল–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের তিনটি কোচ।

অল্পের জন্য রক্ষা! ওড়িশায় লাইনচ্যুত জলপাইগুড়িগামী ট্রেনের তিনটি কোচ
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০২
Prefer us on Google

ভুবনেশ্বর, ৫ ফেব্রুয়ারি: সাতসকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল জলপাইগুড়িগামী ট্রেন। ওড়িশার জাজপুর জেলার জাখাপুরা রেলওয়ে স্টেশনের কাছে আজ, বৃহস্পতিবার সকালে লাইনচ্যুত হল চেন্নাই সেন্ট্রাল–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের তিনটি কোচ। লাইনচ্যুত কোচগুলির মধ্যে একটি এসি কোচ এবং দুটি সাধারণ শ্রেণির কোচ রয়েছে। রেল সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে সকাল ৮টা ৫১ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

Advertisement

ট্রেনের কোচ লাইনচ্যুত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভদ্রক থেকে উদ্ধারকারী দল গিয়ে অকুস্থলে পৌঁছয়। অন্যদিকে, দুর্ঘটনার জেরে আটকে পড়ে বেশ কয়েকটি ট্রেন। ঠিক কী কারণে কোচগুলি লাইনচ্যুত হল তা অবশ্য এখনও পর্যন্ত স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে রেল কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ