সংবাদদাতা, বিষ্ণুপুর: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকায় ২০২২ সাল থেকে বাঁকুড়ায় প্রায় চার হাজার পড়ুয়া ওয়েসিস প্রকল্পে স্কলারশিপ থেকে বঞ্চিত রয়েছে। বিষয়টি জেলাপ্রশাসনের নজরে আসতেই কর্তারা নড়েচড়ে বসেছেন। অবিলম্বে ব্যাঙ্কের সঙ্গে কথা বলে প্রয়োজনে শিবির করে সমস্যা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
বাঁকুড়া জেলা অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের আধিকারিক প্রেম বিভাস কানসাই বলেন, অনলাইন পেমেন্ট করার জন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যোগ থাকা আবশ্যক। কিন্তু, জেলায় ওয়েসিস প্রকল্পে আবেদনকারী বহু পড়ুয়ার তা না থাকায় টাকা দেওয়া যাচ্ছে না। বিষয়টি বিভিন্ন ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর কথা বলা হয়েছে। শুধু তাই নয়, গ্রামীণ এলাকায় পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলিয়েও যাতে সমস্যার সমধান করা যায়, সে ব্যাপারেও আলোচনা চলছে।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওয়েসিস প্রকল্পে(অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ ইন স্টাডিজ) তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্ত ছাত্রছাত্রীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। প্রকল্পটি প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক দু’টি ভাগে বিভক্ত। অনলাইনে আবেদন করতে হয়। ক্লাস অনুযায়ী পড়ুয়ারা স্কলারশিপের টাকা পায়। প্রতিবছর লক্ষ লক্ষ পড়ুয়া ওই প্রকল্প থেকে উপকৃত হয়। বাঁকুড়াতেও হাজার হাজার ছাত্রছাত্রী ওই প্রকল্পে আবেদন করেছে। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত করা হয়েছে। তারা ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছে। কিন্তু, প্রকল্পে অনলাইন পেমেন্ট হওয়ার ক্ষেত্রে বহু পড়ুয়ার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত না থাকায় তারা টাকা পাচ্ছে না। ওই কারণে বাঁকুড়ায় ২০২২ সাল থেকে বহু ছাত্রছাত্রীর টাকা আটকে রয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে প্রশাসন নড়েচড়ে বসেছে। দু’সপ্তাহের মধ্যে যাতে বঞ্চিত সমস্ত পড়ুয়া টাকা পেয়ে যায় তারজন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ করানোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনে পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলিয়ে সমস্যার দ্রুত সমাধান করার জন্য বলা হয়েছে।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে ২ হাজার ১৭৩ জন আবেদনকারী এখনও ওয়েসিস প্রকল্পে টাকা পায়নি। এছাড়াও ২০২৩ সালে ১ হাজার ৮৪৩ জন আবেদনকারী পড়ুয়া টাকা পায়নি। জেলার প্রতিটি ব্লকেই একাধিক স্কুলের বঞ্চিত ছাত্রছাত্রী রয়েছে। সেজন্য সংশ্লিষ্ট ব্লক প্রশাসনের কাছে স্কুল ও পড়ুয়াদের নামের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে সমস্যার সমাধান করতে বলা হয়েছে।