Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

এবার ষষ্ঠী ও অষ্টমীতে বন্ধ থাকবে সরকারি হাসপাতালের আউটডোর, ইমার্জেন্সি খোলা সবদিনই

আর যাই হোক, পুজোর দিনগুলিতে যেন কারও বড়সড় শরীর খারাপ না হয়! কারণ, এই সময় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার ব্যবস্থা করতে যে দুর্ভোগ পোহাতে হয়, ভুক্তভোগী মাত্রই তা জানেন।

এবার ষষ্ঠী ও অষ্টমীতে বন্ধ থাকবে  সরকারি হাসপাতালের আউটডোর, ইমার্জেন্সি খোলা সবদিনই
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর যাই হোক, পুজোর দিনগুলিতে যেন কারও বড়সড় শরীর খারাপ না হয়! কারণ, এই সময় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার ব্যবস্থা করতে যে দুর্ভোগ পোহাতে হয়, ভুক্তভোগী মাত্রই তা জানেন। কারণ, পুজোর ছুটিতে কোনও চিকিৎসক চলে যান দেশের বাড়ি। ভিন রাজ্যে বা বিদেশে বেড়াতে চলে যান অনেকে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের অভাবে খাঁ খাঁ করে হাসপাতালগুলি। কিন্তু অসুখবিসুখের তো কোনও পুজো-পার্বণ নেই! তাই এই দিনগুলির জন্য পুরোদমে প্রস্তুতি নিয়ে রাখছে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলি। সূত্রের খবর, অষ্টমী বাদে পুজোর বাকি দিনগুলিতে খোলা থাকছে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের আউটডোর। তবে এ বছর ষষ্ঠী পড়েছে রবিবার। তাই অন্যান্য রবিবারের মতো এদিনও রাজ্যের কয়েক হাজার সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের আউটডোর বন্ধ থাকবে। পুজোর ছুটিতে যাতে লোকবলের অভাবে হাসপাতালগুলিকে ভুগতে না হয়, সেই মতো রোস্টার করা হয়েছে হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে। পুজোর দিনগুলিতে খোলা থাকবে স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুমও। কী করছে বেসরকারি হাসপাতালগুলি? অ্যাপোলো হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পুজোর দিনগুলিতে সেখানকার ইমার্জেন্সি, আউটডোর, রোগ ও রক্তপরীক্ষার বিভাগগুলি খোলা থাকবে। জরুরি প্রয়োজনে ১০৬৬ নম্বরে ফোন করা যেতে পারে। সপ্তমী পর্যন্ত খোলা থাকবে হেলথ চেক আপ পরিষেবা। ফের তা চালু হবে ৩ অক্টোবর। যে কোনও দরকারে যে কোনও সময় কল সেন্টার নম্বরে (০৩৩৪৪২০২১২২) ফোন করা যেতে পারে। মনিপাল হাসপাতাল গোষ্ঠী জানিয়েছে, পুজোর সময় ২৪ ঘণ্টা অনলাইনে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ নেওয়া সম্ভব। টেলি কনসালটেশন এবং যে কোনও জরুরি প্রয়োজনে ০৩৩-২২২২১১১১ এবং  ৭০২২০২৩২৮৬ নম্বরে যোগাযোগ করা যাবে। নারায়ণা হেলথ হাসপাতাল গোষ্ঠী জানিয়েছে, সপ্তমী থেকে দশমী আউটডোর বন্ধ থাকলেও চালু থাকবে ইমার্জেন্সি, ইমার্জেন্সি রোগ ও রক্ত পরীক্ষা, অপারেশন। পুজোর দিনগুলিতে যে কোনও জরুরি প্রয়োজনে বা অ্যাম্বুলেন্সের জন্য ঩দেশের যে কোনও প্রান্ত থেকে ১৮০০৩০৯০৩০৯ নম্বরে ফোন করা যেতে পারে। রুবি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পুজোর ক’দিন ইমার্জেন্সির জন্য ৯৭৪৮৯৩২১০০, ভর্তি ও অ্যাম্বুলেন্স সংক্রান্ত দরকারে ৯৮০১১৭৯১৭৫, আউটডোরের প্রয়োজনে ৮৩৩৬৯৯০৪৫১/ ০৩৩৬৬০১১৮০০, রোগ পরীক্ষার (রেডিওলজি) জন্য ৮০১৭০৬৬৬৮৫, হেলথ চেক আপ সংক্রান্ত বিষয়ে ৯০৭৩৩৬৪৭৫৩, ব্লাড ব্যাঙ্কের দরকারে ৯০৭৩৯৯৯৭২১ নম্বরে যোগাযোগ করা যাবে। বি পি পোদ্দার হাসপাতালের গ্রুপ অ্যাডভাইজার সুপ্রিয় চক্রবর্তী জানিয়েছেন, পুজোর ক’দিন তাদের হাসপাতালে ইমার্জেন্সি এবং ওপিডি খোলা থাকছে। আশঙ্কাজনক রোগীকে নিয়ে কেউ যাতে যানজটে আটকে না পড়েন, সেজন্য হাসপাতালের ৫ কিমির মধ্যে বিভিন্ন জায়গায় থাকবে তাদের ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স। সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও  কনসালটেন্টদের হাসপাতালে পাওয়া যাবে।  ‘অন কল’-এও থাকবেন ডাক্তারবাবুরা। এছাড়া হোম কেয়ার সার্ভিসও চালু থাকছে। পুজোর সময় অবশ্য সবারই দরকার ছুটি। ঘুরিয়ে-ফিরিয়ে তা পাবেনও স্বাস্থ্যকর্মীরা। তবে তার জন্য পরিষেবার সঙ্গে আপস করা হবে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ