Bartaman Logo
১০ জুন, ২০২৬

এবার আওরঙ্গজেব প্রসঙ্গ টানলেন মোহন ভাগবতও

: কিছুদিন আগেই আওরঙ্গজেবের সমাধি নিয়ে উত্তাল হয়েছিল মহারাষ্ট্র। এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতের মুখেও শোনা গেল আওরঙ্গজেবের নাম।

এবার আওরঙ্গজেব প্রসঙ্গ টানলেন মোহন ভাগবতও
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কিছুদিন আগেই আওরঙ্গজেবের সমাধি নিয়ে উত্তাল হয়েছিল মহারাষ্ট্র। এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতের মুখেও শোনা গেল আওরঙ্গজেবের নাম। বারাণসীতে সঙ্ঘের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভাগবত। সেখানে এক স্বেচ্ছাসেবকের প্রশ্নের উত্তরে তিনি জানান, যারা নিজেদের মুঘল সম্রাট আওরঙ্গজেবের বংশধর মনে করে, তারা ছাড়া সকলেই আরএসএসে স্বাগত। ভাগবতের বক্তব্য, ‘যে কোনও ভারতীয় সঙ্ঘের শাখায় আসতে পারবেন। কারণ জাতি, সম্প্রদায় ও পন্থা আলাদা হলেও সকলের সংস্কৃতি এক।’ কোনও মুসলিম আরএসএসে যোগ দিতে পারবেন কি না, সেই প্রশ্নের উত্তরে সঙ্ঘ প্রধান জানান, আরএসএস কোনও ভেদাভেদ করে না। সঙ্ঘের দরজার শাখা সকলের জন্য খোলা।  শুধু গেরুয়া পতাকার প্রতি শ্রদ্ধা জানাতে হবে ও ভারত মাতার বন্দনা করতে হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ