Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

দেশে জ্বালানি সংকট নেই, দাবি তেল সংস্থাগুলির

জ্বালানি নিয়ে বিভিন্ন মহলে নানা গুজব ছড়াচ্ছে। সেগুলি দেখে আতঙ্কিত হবেন না। দেশে পেট্রল, ডিজেল কিংবা এলপিজির কোনো সংকট নেই। বুধবার এমনটাই জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

দেশে জ্বালানি সংকট নেই, দাবি তেল সংস্থাগুলির
  • ২৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জ্বালানি নিয়ে বিভিন্ন মহলে নানা গুজব ছড়াচ্ছে। সেগুলি দেখে আতঙ্কিত হবেন না। দেশে পেট্রল, ডিজেল কিংবা এলপিজির কোনো সংকট নেই। বুধবার এমনটাই জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এক বিবৃতিতে দেশের সর্ববৃহৎ সরকারি মালিকানাধীন তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশন জানিয়েছে, যথেষ্ট পরিমাণ পেট্রল-ডিজেল মজুত আছে। সমস্ত পাম্পগুলিও চালু রয়েছে। পাশাপাশি, গুজব থেকেও দূরে থাকার পরামর্শ দিয়েছে তারা। অন্যদিকে, পেট্রল-ডিজেলের অভাব সংক্রান্ত খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারত পেট্রলিয়ামও। তারা জানিয়েছে, কোনো বাধা-বিঘ্ন ছাড়াই অশোধিত তেল, পেট্রল, ডিজেল, এটিএফের সরবরাহ অব্যাহত রয়েছে। পরিষেবা স্বাভাবিক রাখতে তারা দায়বদ্ধ। একই সুর শোনা গিয়েছে হিন্দুস্তান পেট্রলিয়াম করপোরেশন লিমিটেডের থেকেও। তারা জানিয়েছে, প্রয়োজনীয় জ্বালানি মজুত রয়েছে। পরিষেবাও স্বাভাবিক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ