নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং থেকে বাসন্তী যাওয়ার রাস্তায় বাতিস্তম্ভগুলির অস্তিত্ব থাকলেও তাতে জ্বলে না আলো। পথচারীদের দুর্ভোগের নির্বাক সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে লাইটপোস্টগুলি। সন্ধ্যার পর ক্যানিং থেকে বাসন্তী পর্যন্ত রাস্তাটি ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায়। বাইক এবং গাড়ির হেডলাইট ছাড়া আর কোনও আলো দেখা যায় না তখন। এই অবস্থার জন্য রক্ষণাবেক্ষণের অভাব, নাকি অন্য কোনও কারণ দায়ী, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্ন উঠেছে। ক্যানিং থেকে সুন্দরবন যাওয়ার এটিই প্রধান রাস্তা। বর্তমানে অনেকেই গাড়ি নিয়ে এই পথে যাতায়াত করেন। সন্ধ্যার পর এই গুরুত্বপূর্ণ রাস্তাটি যেভাবে অন্ধকারে ঢেকে থাকে, তাতে পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই অসন্তুষ্ট। এই অন্ধকারের কারণে দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। এমনকী ছিনতাই, ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কাও বাড়ে। এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রী বিশাল বলেন, কেন এমন অবস্থা, তা খোঁজ নিয়ে দেখতে হবে। ক্যানিং থেকে মাতলা সেতু হয়ে বাসন্তী যাওয়ার পথে দেখা যায়, ব্রিজের একটা অংশে কোনও আলো জ্বলছে না। কিছু কিছু বাতিস্তম্ভে আলো জ্বললেও, অনেকগুলিই অকেজো হয়ে পড়ে আছে। এই অবস্থায় স্থানীয় প্রশাসনের দ্রুত



